ওসমান হাদি হত্যার ঘটনায় ১৭ জনকে অভিযুক্ত করে চার্জশিট পুলিশের

সচিত্র সিলেট
প্রকাশিত জানুয়ারি ৬, ২০২৬
ওসমান হাদি হত্যার ঘটনায় ১৭ জনকে অভিযুক্ত করে চার্জশিট পুলিশের

অনলাইন ডেস্ক

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যার ঘটনায় ১৭ জনকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। বিবিসি

মঙ্গলবার ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম বলেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণেই শরিফ ওসমান হাদিকে হত্যা করা হয়েছে।

তিনি জানান, শ্যুটার ফয়সার করিম মাসুদ ওরফে রাহুল ওরফে দাউদ এবং তার সহযোগীকে পালাতে সহায়তা করেছিলেন পল্লবী থানা যুবলীগের সভাপতি এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ছয় নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগের কাউন্সিলর তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পি।

তিনি বলেন, বিভিন্ন স্থান থেকে পাওয়া সিসি টিভি ফুটেজ পর্যালোচনা এবং অস্ত্র ও গুলির ফরেনসিক পরীক্ষার মাধ্যমে আসামিদের সংশ্লিষ্টতা পেয়েছে গোয়েন্দা পুলিশ।

অভিযুক্ত ফয়সাল করিমের ভিডিও বার্তারও ফরেনসিক যাচাই করা হয়েছে বলেও জানান তিনি।

March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031