শ্বশুর বাড়িতে দাড়িয়ে নিজকে সিলেটের সন্তান বললেন তারেক রহমান

সচিত্র সিলেট
প্রকাশিত জানুয়ারি ২২, ২০২৬
শ্বশুর বাড়িতে দাড়িয়ে নিজকে সিলেটের সন্তান বললেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক:

স্ত্রী ডা. জোবাইদা রহমানের মতো নিজেকেও সিলেটের সন্তান বলে উল্লেখ করেছেন বিএনপি চেয়ারম্যন। বুধবার মধ্যরাতে সিলেটের দক্ষিণ সুরমায় গিয়ে উপস্থিত নেতাকর্মী ও এলাবাসীর উদ্দেশ্যে বক্তৃতাকালে তিনি এমনটি বলেন। এসময় ধানের শীষের পক্ষে ভোটও চান তিনি।

বক্তৃতাকালে তারেক রহমান বলেন, ডা জোবাইদা যেমন আপনাদের সন্তান আমিও আপনাদের সন্তান। আমি এই পরিবারের অংশ হিসেবে, এই পরিবারের সদস্য হিসেবে আমিও এই এলাকার সন্তান।

তিনি বলেন, হযরত শাহজালাল (র.) ও হযরত শাহপরান (র.) এর মাজার জিয়ারত করে এই দক্ষিণ সুরমার মাটি থেকে ১২ ফেব্রুয়ারির নির্বাচন উপলক্ষ্যে প্রচারণা শুর করলাম। আমি সবার কাছে দোয়া চাই। যেনো ১২ ফেব্রুয়ারি আমরা জয়যুক্ত হই। যেনো ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড সহ যে ওয়াদাগুলা দিচ্ছি তা বাস্তবায়ন করতে পারি।

গত ১৫ বছরের আওয়ামী শাসনামলের প্রসঙ্গ উল্লেখ করে তারেক রহমান বলেন, আমরা দেখেছি গত ১৫ বছর ফ্যাসিবাদের আমলে মানুষের বাক স্বাধীনতা ছিলো না। ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছিলা।

এসময় তিনি উপস্থিত জনতাকে প্রশ্ন করেন, ‘আপনারা কি গত ১৫ বছর ভোট দিতে পেরেছিলেন?’ তখন সবাই সমস্বরে না বলে উঠেন।

তারেক রহমান বলেন, আমরা তরুণদের ট্রেনিং দিতে চাই, যারা বিদেশে গিয়ে তারা ভালো কাজ পায়। আমরা আবার খাল খনন কর্মসূচী শুরু করতে চাই। শহীদ জিয়া যে খাল খনন শুরু করেছিলেন। খাল খনন হলে এলাকার সবাই উপকৃত হবে।
এই কাজগুলো করতে হলে ধানের শীষকে জয়যুক্ত করতে হবে উল্লেখ করে তিনি বলেন, এই এলাকার, এই সিলেটের সন্তান হিসেবে আপনাদের কাছে আমার দাবি রয়ে গেলো। কী সেই দাবি, ১২ তারিখ ধানের শীষকে বিজয়ী করতে হবে। আর আপনারা দোয়া করবেন, যেনো বিএনপর মানুষের কল্যনে কাজ করতে পারে। মানুষকে যে জবান দিয়েছে তা যেনো রক্ষা করতে পার।

নির্বাচনী প্রচার শুরু করতে বুধবার রাতে সিলেট সফরে আসেন তারেক রহমান। সিলেটে এসে তিনি হযরত শাহজালাল (র.) ও হযরত শাহপরান (র.) এর মাজার জিয়ারত করেন। এরপর মধ্যরাতে দক্ষিণ সুরমার সিলামে শ্বশুর বাড়িতে যান। সেখানে নানা আয়োজনে তাকে বরণ করা হয়।

উল্লেখ্য, ডা. জুবাইদা রহমান সিলেটের দক্ষিণ সুরমার প্রয়াত রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলীর মেয়ে। মাহবুব আলী সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাসনামলে নৌবাহিনীর প্রধান ছিলেন এবং হুসেইন মুহম্মদ এরশাদের সরকারের সময়ে মন্ত্রীর দায়িত্ব পালন করেন। ১৯৯৪ সালে তারেক রহমানের সঙ্গে জুবাইদা রহমানের বিয়ে হয়।

February 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
232425262728