সিলেট উইমেন্স বিজনেস এসোসিয়েশনের আত্মপ্রকাশ

সচিত্র সিলেট
প্রকাশিত মার্চ ১৬, ২০২৬
সিলেট উইমেন্স বিজনেস এসোসিয়েশনের আত্মপ্রকাশ

নিজস্ব প্রতিবেদক:

পিছিয়ে থাকা নারীদের উন্নয়নে ও সাবলম্বি করে তুলতে একদল কর্মঠ নারীদের নিয়ে সিলেট উইমেন্স বিজনেস এসোসিয়েশন গঠন করা হয়েছে। সিলেট উইমেন্স বিজনেস এসোসিয়েশন গঠনের জন্যে ১৫ মার্চ বিকেলে জিন্দাবাজারে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এক সভা সিলেট নারী উদ্যোক্তা আসমা উল হাসনা খানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত নারী ব্যবসায়ীরা একটি সংগঠন গড়ে তোলার জন্যে সর্বসম্মত সিদ্ধান্ত গ্রহণ করেন। সিদ্ধান্ত অনুযায়ী একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়। আসমা উল হাসনা খানকে আহ্বায়ক ও পিয়ারুন নেছাকে সদস্য সচিব, সাবরিনা খানকে যুগ্ম সদস্য সচিব করে আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যরা হলেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামিয়া আক্তার মাহিরা, যুগ্ম আহ্বায়ক লামিয়া ইবনে কামাল, যুগ্ম আহ্বায়ক মাসহুদা বেগম তৃঞ্চা, সদস্য খোদেজা রহিম কলি, অর্পিতা ঘোহ, অনন্না জান্নাত অনু, সুলতানা আক্তার বেগম, রূপা খান, হাফছা খান, পলি বেগম, রিপা বেগম ও নাদিয়া বেগম।

March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031