নিজস্ব প্রতিবেদক:
পবিত্র রমজান তাকওয়া ও সংযমের মাস। সাম্য, সম্প্রীতি, ইনসাফ ও কল্যাণের আহ্বান নিয়ে রমজান মুমিনের দোরগোড়ায় হাজির হয়েছে। এই শিক্ষাকে কাজে লাগিয়ে ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্র গঠন করতে পারলে তবেই সমাজ থেকে অশান্তি, অন্যায়, অবিচার, অনাচার, দুর্নীতি ও অশান্তি দূর করা সম্ভব।ঞৎধাবষ এঁরফবং ্ ঞৎধাবষড়মঁবং
বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি সিলেট জেলা ও মহানগরের উদ্যোগে আয়োজিত পবিত্র রমজানের শিক্ষা, ঐক্যের প্রত্যয়ে আগামির বাংলাদেশ শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে বক্তারা এসব কথা বলেন। নগরীর অভিজাত একটি চায়নিজ রেস্টুরেন্টে শনিবার এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে মহানগরের সভাপতি মাওলানা ক্বারী মুজ্জাম্মিল হকের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা জুবায়ের আহমদ খানের পরিচালনায় এতে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন- জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সহকারী মহাসচিব মাওলানা জয়নুল আবেদীন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সিলেট মহানগরের সাবেক সাংগঠনিক সম্পাদক মাহবুব চৌধুরী, জেলা এনসিপির আহ্বায়ক জুনায়েদ আহমদ, খেলাফত মজলিসের মহানগর সহ-সভাপতি মাওলানা শামসুদ্দীন মুহাম্মদ ইলিয়াস, বাংলাদেশ লেবার পার্টির মহানগর সভাপতি মাহবুবুর রহমান খালেদ, খেলাফত মজলিসের মহানগর সাংগঠনিক সম্পাদক মাওলানা মনজুরে মাওলা, নেজামে ইসলাম পার্টির সুনামগঞ্জ জেলা সেক্রেটারি মাওলানা আলী হুসাইন খান রাঘবী, মাওলানা মীম সুফিয়ান, ইবনে সিনা হাসপাতালের জিএম উবায়দুল হজ, ছাত্রশক্তির যুগ্ম আহবায়ক লাহিন তালুকদার, নেজামে ইসলাম পার্টির জেলা সহ-সেক্রেটারি মাওলানা ফখরুজ্জামান। উপস্থিত ছিলেন, প্রবাসী কমিউনিটি ব্যক্তিত্ব সৈয়দ আতাউর রহমান, জেলা সহ-সেক্রেটারি দেলোয়ার হুসাইন, মুফতি হাফেজ শাব্বির আহমদ কাসেমী, মাওলানা মুহিব্বুল্লাহ মাহদি, ছাত্র সমাজ মহানগর সভাপতি হাফেজ জামিরুল ইসলাম, সেক্রেটারি হাফেজ মিফতাহুদ্দীন খান নাফে, হাফেজ নুমায়ের আহমদ, হাফেজ হাব্বান আহমদ, হাফেজ নাহিয়ান আহমদ।