ঈদুল ফিতর উপলক্ষে নগরবাসীকে সিসিক প্রশাসকের শুভেচ্ছা

সচিত্র সিলেট
প্রকাশিত মার্চ ১৮, ২০২৬
ঈদুল ফিতর উপলক্ষে নগরবাসীকে  সিসিক প্রশাসকের শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক:

সিলেট নগরবাসীসহ দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। তিনি সবাইকে “ঈদ মোবারক” জানিয়ে সবার সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।

আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর ঈদুল ফিতর আমাদের মাঝে আনন্দ, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বার্তা নিয়ে এসেছে। ঈদ আমাদের পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করুক এবং সকল ভেদাভেদ ভুলে একসাথে চলার অনুপ্রেরণা জোগাক—এটাই প্রত্যাশা।

সিসিক প্রশাসক আরও বলেন, ঈদের আনন্দ কেবল নিজের মধ্যে সীমাবদ্ধ না রেখে সমাজের সকল স্তরের মানুষের সঙ্গে ভাগাভাগি করে নিতে হবে। বিশেষ করে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে সবাইকে এগিয়ে আসতে হবে।

নগর উন্নয়নের প্রসঙ্গ তুলে ধরে আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, একটি আধুনিক, পরিচ্ছন্ন ও বাসযোগ্য সিলেট গড়ে তুলতে সবার সম্মিলিত প্রচেষ্টা অপরিহার্য। গ্রিন ও ক্লিন সিটি গড়ার লক্ষ্যে নগরবাসীর সক্রিয় সহযোগিতা প্রয়োজন। এ জন্য প্রত্যেক নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে এবং নগর পরিচ্ছন্ন রাখার কাজে অংশ নিতে হবে।

তিনি আরও বলেন, সিলেটকে একটি উন্নত ও পরিকল্পিত নগর হিসেবে গড়ে তুলতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশের সার্বিক উন্নয়ন কার্যক্রম এগিয়ে চলেছে। এই উন্নয়ন অভিযাত্রায় দেশ গড়ার কাজে সবাইকে সক্রিয়ভাবে অংশ নিতে হবে।

তিনি সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে সবার সুস্বাস্থ্য, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন এবং একটি সুন্দর, পরিচ্ছন্ন ও আধুনিক সিলেট গড়ার প্রত্যয়ে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031