দুই ওলির মাজার জিয়ারত করলেন তারেক রহমান

সচিত্র সিলেট
প্রকাশিত জানুয়ারি ২২, ২০২৬
দুই ওলির মাজার জিয়ারত করলেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক:

সিলেটে দুই ওলির মাজার জেয়ারত করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বুধবার (২১ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে সিলেট ওসমানী বিমানবন্দর থেকে কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে বাসে করে হযরত শাহজালাল (র.) এর মাজারে যান এবং মাজার জিয়ারত করেন। এখানে মাজার মসজিদে নামাজ পড়ে হযরত শাহপরাণ (রহ.) মাজারে যান এবং মাজার জিয়ারত করেন। দীর্ঘ প্রতিক্ষার পর বুধবার রাতে সিলেটের মাটিতে পা তারেক রহমান। সঙ্গে ছিলেন তার স্ত্রী ডা. জুবাইদা রহমান ছাড়াও দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। বুধবার (২১ জানুয়ারি) রাত ৮টায় বিজি-২২৭ বিমানযোগে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তারেক রহমান।

প্রিয় নেতাকে দেখার জন্য সড়কের দুপাশে সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ভিড় করেন। তারেক রহমানও সবার উদ্দেশ্যে বাস থেকে সালাম ও হাত নেড়ে শুভেচ্ছা জানাতেও দেখা গেছে। দলের কয়েকজন শীর্ষ নেতার সাথে বাসে রয়েছেন সিলেটের মেয়ে ডা. জুবাইদা রহমান, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও সিলেট-১ আসনের প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদিরসহ অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

জানা গেছে, দীর্ঘ ১৭ বছর যুক্তরাজ্যে নির্বাসিত জীবন শেষে গত ২৫ ডিসেম্বর সিলেট হয়ে দেশের মাটিতে পা রাখেন তিনি। সিলেটে আসার পর বৃহস্পতিবার (২২ জানুয়ারি) আলিয়া মাদরাসা মাঠে সমাবেশের মধ্য দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু করে বিএনপি। এর আগে বুধবারয় সন্ধ্যা ৬টা ৩৮ মিনিটে তিনি গুলশানের বাসভবন থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে রওনা হন তিনি।

February 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
232425262728