তারেক রহমানের একান্ত সচিব আব্দুস সাত্তার ও শিবলী প্রেস সচিব হিসেবে নিযুক্ত

সচিত্র সিলেট
প্রকাশিত জানুয়ারি ৩, ২০২৬
তারেক রহমানের একান্ত সচিব আব্দুস সাত্তার ও শিবলী প্রেস সচিব হিসেবে নিযুক্ত

অনলাইন ডেস্ক:

আব্দুস সাত্তারকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একান্ত সচিব এবং সালেহ শিবলীকে প্রেস সচিব হিসেবে নিযুক্ত করা হয়েছে। শনিবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

এতে বলা হয়,সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানাচ্ছি যে, বাংলাদেশ সরকারের সাবেক সচিব এ বি এম আব্দুস সাত্তারকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একান্ত সচিব হিসেবে এবং ঢাকা রিপোর্টাস ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক এ এ এম সালেহ (সালেহ শিবলী)-কে প্রেস সচিব হিসেবে নিযুক্ত করা হয়েছে।

February 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
232425262728