খালেদা জিয়ার কবরের স্থান পরিদর্শনে স্বরাষ্ট্র উপদেষ্টা

সচিত্র সিলেট
প্রকাশিত ডিসেম্বর ৩০, ২০২৫
খালেদা জিয়ার কবরের স্থান পরিদর্শনে স্বরাষ্ট্র উপদেষ্টা

অনলাইন ডেস্ক:

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরের পাশে সমাহিত করা হবে বিএনপি চেয়ারপারসন ও তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিকালে জিয়া উদ্যানে সেই কবরের স্থান পরিদর্শন করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

খালেদা জিয়ার কবর খোঁড়ার সবশেষ অবস্থা পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। কবরের স্থান পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা না বলেই বেরিয়ে যান তিনি। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র সচিব নাসিমুল গণিসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতনরা।

৪০ দিন ধরে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর মঙ্গলবার ভোর ৬টায় খালেদা জিয়াকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।

১৯৪৬ সালের ১৫ আগস্ট দিনাজপুরে জন্মগ্রহণ করেন খালেদা জিয়া। ১৯৯১ সালে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তিনি। তিন মেয়াদে দেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন এই মহীয়সী নারী।

March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031