প্রথম আলো, ডেইলি স্টার কার্যালয়ে হামলার ঘটনায় আরও নয়জন গ্রেপ্তার

সচিত্র সিলেট
প্রকাশিত ডিসেম্বর ২৩, ২০২৫
প্রথম আলো, ডেইলি স্টার কার্যালয়ে হামলার ঘটনায় আরও নয়জন গ্রেপ্তার

অনলাইন ডেস্ক:

প্রথম আলো, ডেইলি স্টার কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় আরও নয়জনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ নিয়ে মোট গ্রেপ্তার২৮ জন ।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার (ডিসি) তালেবুর রহমান আজ মঙ্গলবার বেলা সোয়া ১১টার দিকে বিষয়টি জানান। পরে এ নিয়ে বিস্তারিত জানানো হবে বলেন তিনি।

দেশের শীর্ষ দৈনিক প্রথম আলো ও দ্য ডেইলি স্টার কার্যালয়ে হামলা, ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগের ঘটনায় জড়িত হিসেবে গতকাল সোমবার পর্যন্ত ৩১ জনকে শনাক্ত করার কথা জানিয়েছে পুলিশ। এর মধ্যে ১৯ জনকে গতকাল গ্রেপ্তার করার কথা পুলিশ জানায়। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ১৩ জন লুটপাট এবং ৪ জন হামলার সঙ্গে জড়িত বলে জানায় পুলিশ। বাকিদের বিষয়ে কিছু জানানো হয়নি। আজ আরও ৯ জনকে গ্রেপ্তারের কথা জানানো হলো।

গত বৃহস্পতিবার রাতে একদল লোক সংগঠিতভাবে সন্ত্রাসী হামলা চালায় প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে। দীর্ঘ সময় ধরে এই হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট চালায় সন্ত্রাসীরা। ফায়ার সার্ভিস আগুন নেভাতে এলে বাধা দেয় তারা। এছাড়াও ছায়ানট ভবনেও হামলা ও অগ্নিসংযোগ করা হয়। পরদিন শুক্রবার সন্ধ্যায় উদীচী কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগ করা হয়। গত রোববার রাতে প্রথম আলো এ ঘটনায় তেজগাঁও থানায় মামলা করেছে। সন্ত্রাসবিরোধী আইন, বিশেষ ক্ষমতা আইন ও সাইবার সুরক্ষা অধ্যাদেশ, হত্যাচেষ্টাসহ দণ্ডবিধির বিভিন্ন ধারায় মামলাটি হয়। মামলায় অজ্ঞাতনামা ৪০০ থেকে ৫০০ জনকে আসামি করা হয় মামলায়।

March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031