স্যোশাল মিডিয়ায় ‘ইন্নালিল্লাহ’ লিখে বিমানবন্দরে কাঁদলেন নোরা ফতেহি

সচিত্র সিলেট
প্রকাশিত জুলাই ৭, ২০২৫
স্যোশাল মিডিয়ায় ‘ইন্নালিল্লাহ’ লিখে বিমানবন্দরে কাঁদলেন নোরা ফতেহি

অনলাইন ডেস্ক:

বলিউড অভিনেত্রী, নৃত্যশিল্পী নোরা ফাতেহিকে মুম্বাই এয়ারপোর্টে দাঁড়িয়ে অঝোরে কাঁদলেন। কালো সানগ্লাসের আড়ালেও চোখের জল লুকানো সম্ভব হয়নি অভিনেত্রীর। এদিকে স্যোশাল মিডিয়ায় একটি স্টোরিতে তিনি প্রকাশ করেছেন দুঃসংবাদ।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, রোববার ( ৬ জুলাই) ইন্সটাগ্রামে একটি স্টোরি শেয়ার করেন নোরা। সেখানে লেখা, ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

নোরার এমন স্টোরিতে ভক্তরা ভাবছেন, কোনো কাছের মানুষকে হারিয়েছেন অভিনেত্রী। কিন্তু কাকে নোরা হারিয়েছেন সে বিষয়ে কোনো বিস্তারিত তথ্য জানাননি এ তারকা।

মৃত্যুর খবর ইন্সটাগ্রামে শেয়ার করার এক ঘণ্টা পরই নোরাকে দেখা যায় মুম্বাইয়ের বিমানবন্দরে। এ সময় তাকে বিমর্ষ দেখা যাচ্ছিলো।

ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে, বিমানবন্দরে অভিনেত্রীকে দেখে ভক্তরা ছবি তুলতে এগিয়ে আসেন। এ সময় নোরার নিরাপত্তাকর্মীরা তাদের সরিয়ে দেন।

March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031