এমরান চৌধুরীর মর্যাদার বিজয়

সচিত্র সিলেট
প্রকাশিত ফেব্রুয়ারি ১৩, ২০২৬
এমরান চৌধুরীর মর্যাদার বিজয়

নিজস্ব প্রতিবেদক

সিলেট-৬ আসনে জামায়াতের প্রার্থী মো. সেলিম উদ্দিনকে পরাজিত করে বিজয়ী হয়েছেন বিএনপির এমরান আহমদ চৌধুরী। ১০ হাজার ৮৬৪ ভোটের ব্যবধানে দাঁড়িপাল্লার সেলিম উদ্দিনকে পরাজিত করে বিজয়ী হয়েছে এমরানের ধানের শীষ।

বেসরকারী সূত্রে প্রাপ্ত তথ্যে এমরান আহমদ চৌধুরী ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ লাখ ৮ হাজার ৬১২ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি জামায়াতের মো. সেলিম উদ্দিনের দাঁড়িপাল্লা প্রতীকে প্রাপ্ত ভোট ৯৭ হাজার ৭৪৮।

এর আগে এই আসন থেকে ধানের শীষ প্রতীক নিয়ে কেউ বিজয়ী হননি।

March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031