নিজস্ব প্রতিবেদক:
সিলেট উইমেন্স বিজনেস এসোসিয়েশন ঈদ পুনর্মিলণী অনুষ্ঠান করেছে। ২৬ মার্চ সিলেট নগরীর সুরমা নদীর পারে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেট উইমেন্স বিজনেস এসোসিয়েশনের আহ্বায়ক আসমা উল হাসনা খান।
এতে উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য সচিব পিয়ারুন নেছা যুগ্ম সদস্য সচিব সাবরিনা খান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামিয়া আক্তার মাহিরা, যুগ্ম আহ্বায়ক লামিয়া ইবনে কামাল, যুগ্ম আহ্বায়ক মাসহুদা বেগম তৃঞ্চা, সদস্য খোদেজা রহিম কলি, অর্পিতা ঘোহ, অনন্না জান্নাত অনু, সুলতানা আক্তার বেগম, জাফরিন সূলতানা, জয়নতী বালা দেব নাথরূপা খান, হাফছা খান, পলি বেগম, রিপা বেগম ও নাদিয়া বেগম।
ঈদের দুইদিন আগে সংগঠনটি ঈদ উপহার বিতরণ করে দু:স্থদের মধ্যে। সংগঠনের আহ্বায়ক আসমা উল হাসনা খানের সভাপতিত্বে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের নেতৃবৃন্দ।