কাজী জমিরুল ইসলাম মমতাজ, সুনামগঞ্জ
সুনামগঞ্জের শান্তিগঞ্জে বেসরকারী উন্নয়ন সংস্থা এসেড হবিগঞ্জ এর আয়োজনে এনরিচ প্রকল্পের উপজেলা রেজাল্ট শেয়ারিং সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার এফআইভিডিবির ট্রেনিং সেন্টারে এসেড হবিগঞ্জের প্রোগ্রাম ম্যানেজার নির্মল কুমার বিশ্বাস এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন ব্রি আঞ্চলিক কার্যালয় প্রধান ও উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড, মোঃ রেজওয়ান ভূইয়াঁ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সন্দিপ বিশ্বাস, সমাজ সেবা কার্যালয় এর প্রতিনিধি হিল্লোল পুরকায়স্থ।
সভায় বিগত একবছরের কার্যক্রম পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে উপস্থাপন করা হয়। এর মধ্যে উল্লেখযোগ্য হলো আমন, বোরো ও রবি শস্য চাষাবাদের উপর প্রশিক্ষণ এবং বীজ বিতরণ। এছাড়াও এসেড হবিগঞ্জের পক্ষ থেকে আটজন কৃষককে বোরো ধান চাষাবাদ বিষয়ক প্রদর্শণী প্লট স্থাপন এর জন্য সহযোগিতা করা হয়।
সভায় উপস্থিত অতিথিবৃন্দ তাদের প্রয়োজনীয় পরামর্শ ও মতামত ব্যক্ত করেন।
এ সভায় আরোও উপস্থিত ছিলেন সাজ্জাদুর রহমান, এপিও- ডিআরসিসিএএ প্রকল্প’র বিশ্বজিৎ সাহা, পিও এনরিচ এবং এসেড হবিগঞ্জ এর ফিল্ড এসিট্যান্টগণ প্রমূখ।