বাহুবলে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

সচিত্র সিলেট
প্রকাশিত জুলাই ২০, ২০২৫
বাহুবলে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

হবিগঞ্জ প্রতিনিধি:

হবিগঞ্জের বাহুবলে ট্রেনে কাটা পড়ে ছেরাগ আলী (৭০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। রোববার (২০ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার মিরপুর ইউনিয়নের কালুটুলা এলাকায় এ ঘটনা ঘটে।নিহত ছেরাগ আলী কালুটুলা গ্রামের বাসিন্দা।

স্থানীয় ইউপি সদস্য দরবেশ আলী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, তিনি শ্রবণপ্রতিবন্ধী। ছেরাগ আলী কানে কম শুনতেন। বৃষ্টির সময় মাছ ধরতে যাওয়ার পথে ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বিষয়টি শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে বলেও জানান এ ইউপি সদস্য।

February 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
232425262728