শ্রীমঙ্গলে ১৯ জন পুশইন

সচিত্র সিলেট
প্রকাশিত জুন ২৭, ২০২৫
শ্রীমঙ্গলে ১৯ জন পুশইন

শ্রীমঙ্গল প্রতিনিধি:

ভারতের মুম্বাইসহ বিভিন্ন শহরে কাজ করা ১৯ জনকে বাংলাদেশে ঠেলে পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। মৌলভীবাজারের শ্রীমঙ্গল সীমান্ত দিয়ে তাদেরকে পুশইন করা হয়। বর্তমানে তাঁরা পুলিশের হেফাজতে আছেন। যাচাই–বাছাই শেষে তাঁদের পরিবারের কাছে হস্তান্তরের উদ্যোগ নেওয়া হচ্ছে।

বৃহস্পতিবার ভোরে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান ইউনিয়নের জাম্বুরাছড়া সীমান্ত দিয়ে ১৯ বাংলাদেশি প্রবেশ করেন। তাঁরা একটি পরিত্যক্ত বাড়িতে অবস্থান করছিলেন। এ সময় জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯–এ কল পেয়ে পুলিশ তাঁদের উদ্ধার করে থানায় নিয়ে যায়।

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, জিজ্ঞাসাবাদে উদ্ধার হওয়া ব্যক্তিরা জানিয়েছেন যে তাঁরা ভারতের মুম্বাইসহ বিভিন্ন এলাকায় কাজ করতেন। তাঁদের নাম–ঠিকানা যাচাই করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশ জানায়, এই ১৯ জনের মধ্যে ৬ পুরুষ, ৯ নারী ও ৪ শিশু রয়েছে। তাঁদের বাড়ি শরীয়তপুর, যশোর, সাতক্ষীরা, নড়াইল, নোয়াখালী ও চট্টগ্রাম জেলায়।

March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031