ইরান পরমাণু চুক্তি থেকে বেড়িয়ে গেলে এটি ‘খুবই দুঃখজনক’ হবে: আইএইএ প্রধান

সচিত্র সিলেট
প্রকাশিত জুন ২৫, ২০২৫
ইরান পরমাণু চুক্তি থেকে বেড়িয়ে গেলে এটি ‘খুবই দুঃখজনক’ হবে: আইএইএ প্রধান

অনলাইন ডেস্ক:

পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি (এনপিটি) থেকে ইরানের সরে আসা ‘খুবই দুঃখজনক’ হবে বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ) প্রধান রাফায়েল গ্রোসি।

আনাদোলুর প্রতিবেদন অনুসারে, গ্রোসি বলেছেন, ‘এটি অবশ্যই খুবই দুঃখজনক হবে। আমি আশা করি এটি এমন হবে না।’

অস্ট্রিয়ার নিরাপত্তা মন্ত্রিসভার বৈঠকের পর এক যৌথ সংবাদ সম্মেলনে ইরানের এনপিটি থেকে প্রত্যাহার সম্পর্কে আইএইএ প্রধান এই মন্তব্য করলেন।

তিনি উল্লেখ করেন, এটি ‘বিচ্ছিন্নতা’ সৃষ্টি করতে পারে এবং এনপিটি কাঠামোতে ‘গুরুতর ক্ষয়’ উন্মোচন করতে পারে।

ইসরায়েলের সঙ্গে সাম্প্রতিক যুদ্ধের পর ইরানের অবশিষ্ট উচ্চ সমৃদ্ধ ইউরেনিয়াম মজুদ সম্পর্কে জিজ্ঞাসা করা হলে গ্রোসি বলেন, পরিস্থিতি মূল্যায়ন করার জন্য সাইটগুলোতে ফিরে যাওয়া এখন ‘প্রধান অগ্রাধিকার’।

তিনি বলেন, আমাদের ফিরে যেতে হবে। এই জায়গাগুলোতে পরিদর্শকদের সঙ্গে ফিরে যাওয়া সহজ কাজ নয়। আমার ধারণা হলো, যত তাড়াতাড়ি সম্ভব তাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করতে হবে।

March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031