হরিপুরে ট্রাকের ধাক্কায় যুবক নিহত

সচিত্র সিলেট
প্রকাশিত জুন ২৫, ২০২৫
হরিপুরে ট্রাকের ধাক্কায় যুবক নিহত

নিজস্ব প্রতিবেদক:

সিলেটে ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তার বিস্তারিত পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, বুধবার বিকেলের দিকে সিলেট-তামাবিল সড়কের জৈন্তাপুর উপজেলার হরিপুরের করিছেরপুল নামক স্থানে একটি ট্রাক একটি মোটরসাইকেলকে ধাক্কায় দেয়।

এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং আরোহী দুর্ঘটনাস্থলেই নিহত হন। তার বিস্তারিত পরিচয় জানা যায়নি।

সিলেট হাইওয়ে পুলিশের এসপি দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করলেও বিস্তারিত তথ্য জানাতে পারেন নি।

March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031