শিমুল বাগানে তিন কেজি গাঁজাসহ হেলাল গ্রেফতার

সচিত্র সিলেট
প্রকাশিত জুন ২৫, ২০২৫
শিমুল বাগানে তিন কেজি গাঁজাসহ হেলাল গ্রেফতার

সুনামগঞ্জ প্রতিনিধি:

সুনামগঞ্জের তাহিরপুরের পর্যটন স্পট শিমুল বাগানে গাঁজার চালানসহ হেলাল মিয়া নামে এক মাদক কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার সন্ধ্যায় বিজিবি সিলেট সেক্টরের সুনামগঞ্জ-২৮ ব্যাটালিয়নের তাহিরপুরের লাউরগড় বিওপির বিজিবির টহল দল পৌনে তিন কেজি গাঁজাসহ তাকে আটক করে।

আটক হেলাল তাহিরপুরের উওর বড়দল ইউনিয়নের শিমুলতলা গ্রামের লাহুর মিয়ার ছেলে।

সুনামগঞ্জ-২৮ ব্যাটালিয়নের বিজিবি অধিনায়ক লে. কর্নেল একে এম জাকারিয়া কাদির এ তথ্য নিশ্চিত করে জানান, ভারত থেকে গাঁজার চালান নিয়ে ফিরে আসার পথে জাদুকাটা-মাহারাম সীমান্ত নদী তীরবর্তী পর্যটক স্পট মাণিগাঁও শিমুল বাগান থেকে মাদক কারবারি হেলালকে ব্যাটালিয়নের লাউরগড় বিওপির টহল দল আটক করে।

February 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
232425262728