নিজস্ব প্রতিবেদক:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ও সাবেক সংসদ সদস্য এম. ইলিয়াস আলীর সহধর্মীনি তাহসিনা রুশদীর লুনা বলেছেন, ‘বিএনপি উন্নয়নে বিশ্বাস করে, বিএনপি শান্তিতে বিশ্বাস করে। বিএনপি একমাত্র দল যারা সরকারে থাকলে দেশে উন্নয়ন হয়। তার প্রমাণ আপনারা পেয়েছেন।
তিনি বলেন, এম. ইলিয়াস আলী যখন এ আসনে এমপি ছিলেন, তখন রাস্তাঘাট, অবকাঠামো উন্নয়ন হয়েছে। বিগত বিশ বছরেও এরকম উন্নয়ন কেউ করতে পারেনি। এবার বিএনপি ক্ষমতায় গেলে ও আপনারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করলে বিশ্বনাথের প্রতিটি ক্ষেত্রে উন্নয়ন করা হবে। তিনি বলেন, নির্বাচনের প্রত্যাশা ছিল গত ১৭ বছর ধরে। এই নির্বাচনের জন্য, একটি গণতান্ত্রিক দেশ গঠনের জন্য আমরা দীর্ঘদিন লড়াই করেছি। ইলিয়াসপত্নী লুনা বলেন, ‘ফ্যাসিবাদী শেখ হাসিনা ক্ষমতা দীর্ঘস্থায়ী করতে ইলিয়াস আলীর মতো প্রতিবাদী নেতাদের গুম করেছিল। এম ইলিয়াস আলী গুম হওয়ার পর আমরা যখন ভেঙে পড়েছিলাম। তখন আপনার আমার পাশে দাড়িয়েছেন। ওইসময় দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাকে ডেকে নিয়ে এই আসনে থেকে আপনাদের সুখ,দু:খ বাগাভাগি করতে দায়িত্ব দিয়েছিলেন। সেই থেকে আমি আপনাদের সাথে আছি। এখন আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমান আমাকে মনোনয়ন দিয়ে ভোটের মাঠে পাঠিয়েছেন। ১২ ফেব্রুয়ারি ভোট দেয়ার দায়িত্ব আপনাদের, আর আমার দায়িত্ব আপনাদের কাঙ্খিত উন্নয়ন করা।
শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেল ৩টায় সিলেটের বিশ্বনাথ ইউনিয়নের নাজিরবাজার সংলগ্ন মাঠে ধানের শীষের সমর্থনে বিশাল নির্বাচনী জন সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিশ্বনাথ সদর ইউনিয়ন বিএনপির সভাপতি জামাল আহমদের সভাপতিত্বে ও উপজেলা ছাত্রদলের আহবায়ক হোসাইন আহমদ প্রবেলের পরিচালনায় জনসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিশ্বনাথ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলী, সাবেক সভাপতি জালাল উদ্দিন, সাধারণ সম্পাদক মো. লিলু মিয়া, বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের চেয়ারম্যান মাফিজ খান, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মো. ময়নূল হক, জেলা মহিলা দলের নেত্রী তাহসিন শারমিন তামান্না, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক গৌছ খান, পৌর বিএনপির সভাপতি হাজী আব্দুল হাই, যুক্তরাজ্য বিএনপি নেতা জামাল উদ্দিন, আব্দুর রব, উপজেলা বিএনপির সহ-সভাপতি ডা. মাহবুব আলী জহির, যুগ্ম সম্পাদক প্রভাষক মোনায়েম খান, সদর ইউপি চেয়ারম্যান দয়াল উদ্দিন তালূকদার, অলংকারী ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান লিটন, বিএনপি নেতা জালাল উদ্দিন, আসাদুজ্জামান নুর, আব্দুল মান্নান, তানিমুল ইসলাম, যুক্তরাজ্য বিএনপি নেতা বেলাল মিয়া, মহিলা দলের নেত্রী অ্যাডভোকেট জোহুরা জেসমিন, সুলতানা রহমান দিনা, যুক্তরাজ্য বিএনপি নেতা হারুনুর রশিদ, উপজেলা যুবদলের আহবায়ক শামসুল ইসলাম, পৌর যুবদলের আহবায়ক শাহ আমির উদ্দিন, যুবদল নেতা তানভীর আহমদ, কয়েছ আহমদ, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ফাহিম আহমদ, ছাত্রদল নেতা বাদশা মিয়া প্রমূখ। জনসভায় বিপুল সংখ্যক লোকজন উপস্থিত ছিলেন। এরআগে বিভিন্ন ওয়ার্ড থেকে ব্যানার ফেস্টুন নিয়ে মিছিল সহকারে দলে দলে জনসভায় যোগ দেন।