সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে বিএনপির বিকল্প নেই : তাহসিনা রুশদীর লুনা

সচিত্র সিলেট
প্রকাশিত জানুয়ারি ২৭, ২০২৬
সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে বিএনপির বিকল্প নেই : তাহসিনা রুশদীর লুনা

নিজস্ব প্রতিবেদক:

সিলেট-২(বিশ্বনাথ-ওসমানীনগর) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী, নিখোঁজ নেতা এম. ইলিয়াস আলীর সহধর্মিণী তাহসিনা রুশদীর লুনা বলেছেন, ‘ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করলে আগামী পাঁচ বছর হবে জনগণের অধিকার, উন্নয়ন ও সমৃদ্ধির বছর। একটি সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে বিএনপির কোনো বিকল্প নেই।’ তিনি বলেন, ‘এই আসনের মানুষ আজও নিখোঁজ নেতা এম. ইলিয়াস আলীর অপেক্ষায় আছে। তাঁর আদর্শ, ত্যাগ ও নেতৃত্বকে ধারণ করেই আমরা এগিয়ে যেতে চাই। জনগণের ভোটে নির্বাচিত হলে ইলিয়াস আলীর অসমাপ্ত উন্নয়ন কাজ সম্পন্ন করা হবে।’ তিনি আরও বলেন, ‘আজ দেশের মানুষ ভোটের অধিকার হারিয়েছে। বিএনপি ক্ষমতায় এলে সবার আগে জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেওয়া হবে এবং আইনের শাসন ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করা হবে।’

মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে সিলেটের ওসমানীনগর উপজেলার তাজপুর বাজারে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জনসভাটি হাজারো নেতাকর্মী ও সাধারণ মানুষের অংশগ্রহণে জনসমুদ্রে পরিণত হয়।
জনসভায় উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে ইলিয়াসপত্নী লুনা বলেন, ‘ভয় নয়, বাধা নয়, ঐক্যবদ্ধভাবে ধানের শীষের পক্ষে কাজ করতে হবে। এই নির্বাচন শুধু একটি আসনের নয়, এটি দেশের ভবিষ্যৎ রক্ষার নির্বাচন।’

তাজপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুস শহীদের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জুনু মিয়ার পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা বিএনপির সহ সভাপতি আলহাজ্ব ময়নুল হক, উপজেলা বিএনপির সভাপতি এসটিএম ফখর উদ্দিন, সাধারণ সম্পাদক আবদুল্লাহ মিছবাহ, সিলেট- ৬, আসনের সংসদ সদস্য প্রার্থী ছিলেন, সমাজ সেবিকা সাবিনা খানম, জেলা মহিলাদলের নেত্রী তাহসিন শারমিন তামান্না, সুলতানা রহমান দিনা, জেলা ওলামাদলের আহবায়ক মাওলানা নুরুল হক, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও মহিলাদলের নেত্রী মুসলিমা আক্তার, মঈন উদ্দিন, বিএনপি নেতা সাইস্তা মিয়া, যুব জমিয়ত নেতা হাফিজ আব্দুল হাই শিহাব, শাহ মো. এহিয়া, কামরুল ইসলাম, রায়হান আহমদ, জমির আহমদ, নজরুল ইসলাম, ফজল আহমদ জনি, ইসলাম উদ্দিন, কবির আহমদ, আক্কাস আলী, মাহমদ আলী প্রমূখ।

March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031