আলোকিত জাতি গঠনে নারী শিক্ষার বিকল্প নেই: শামা হক চৌধুরী

সচিত্র সিলেট
প্রকাশিত জানুয়ারি ২১, ২০২৬
আলোকিত জাতি গঠনে নারী শিক্ষার বিকল্প নেই:  শামা হক চৌধুরী

নিজস্ব প্রতিবেদক:

সিলেট ৪ আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আরিফুল হক চৌধুরীর সহধর্মিনী শামা হক চৌধুরী বলেছেন, এই অঞ্চলের নারীদের স্বাবলম্বী করা,সামাজিক সুরক্ষা এবং দারিদ্র্যতা কমিয়ে আনার ক্ষেত্রে যথাযথ উদ্যোগী হবেন আরিফুল হক চৌধুরী।

তিনি মঙ্গলবার গোয়ানঘাট উপজেলার বিভিন্ন ইউনিয়নের নারীদের সাথে মতবিনিময় কালে এসব কথা বলেন।

সাবেক মেয়র পত্নী শামা হক চৌধুরী বলেন, কন্যাশিশুদের শিক্ষায় বিনিয়োগ হলো সেরা বিনিয়োগ। কারণ আজকের কন্যাশিশুই ভবিষ্যতের প্রজন্মের হাল ধরবে। একটি সমাজ, একটি দেশ এবং আগামীর সুন্দর পৃথিবী নিশ্চিত করতে শিক্ষার বিকল্প নেই উল্লেখ করে মেয়র পত্নী বলেন এই এলাকায় কন্যাশিশুদের অনেক অর্জন রয়েছে। তবে এখনো তাদের বাল্যবিয়েসহ নানা প্রতিবন্ধকতার মাধ্যমে পিছিয়ে রাখা হচ্ছে। অনেক পরিবারে স্কুল না পেরোতেই মেয়েদের লেখাপড়া বন্ধ করে দেওয়া হচ্ছে। এভাবে মেয়েদের এগিয়ে যাওয়ার পথে প্রতিবন্ধকতা তৈরি না করে তাদের পেছনে বিনিয়োগ করা উচিত। সুন্দর ভবিষ্যতের জন্য কন্যাশিশুর শিক্ষায় বিনিয়োগের বিকল্প নেই।

এসব অনুষ্ঠানে স্থানীয় বিএনপি নেতা কর্মীসহ এলাকার সর্বস্তরের নারী সমাজ এবং ময়মুরুবিয়ানরা উপস্থিত ছিলেন।

March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031