সকাল থেকে মধ্যরাত, জনগণের ভালোবাসায় সিক্ত অ্যাড. এমরান

সচিত্র সিলেট
প্রকাশিত জানুয়ারি ১৬, ২০২৬
সকাল থেকে মধ্যরাত, জনগণের ভালোবাসায় সিক্ত অ্যাড. এমরান

নিজস্ব প্রতিবেদক:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আসন্ন। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল কাঙ্ক্ষিত এই ভোটগ্রহণ। এ নির্বাচনকে কেন্দ্র করে অনেক প্রত্যাশা মানুষের। ব্যতিক্রম নয় সিলেট-৬ আসনের মানুষজনও। আসনটির দুটি উপজেলা- গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের বাসিন্দারা অধির আগ্রহে আছেন নির্বিঘ্নে নিজেদের ভোটাধিকার প্রয়োগের।

জনবান্ধব একজন জনপ্রতিনিধি নির্বাচনের। আর সাধারণ ভোটারের এই হৃৎস্পন্দন বুঝতে পারছেন সিলেট-৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও জেলার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী। এই কারণেই সকাল থেকে মধ্যরাত- পিপাসা জাগানো দুপুর কিংবা হাড়কাঁপানো রাত, সব মাড়িয়ে তিনি ছুটছেন মানুষের দ্বারে দ্বারে। পৌঁছে দিচ্ছেন বিএনপি প্রধান তারেক রহমানঘোষিত দেশ গড়ার ৩১ দফা।

এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দিনভর অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বিয়ানীবাজার উপজেলার বিভিন্ন এলাকার স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, স্থানীয় মুরুব্বি ও প্রতিনিধিত্বশীল ব্যক্তি এবং যুবসমাজের সঙ্গে সৌজন্যসাক্ষাৎ করে মতিবিনিময় করেছেন। এছাড়া উন্নয়বঞ্চিত বিভিন্ন এলাকাও পরিদর্শন করেছেন তিনি।
এসব মতবিনিময়কালে সিলেট-৬ আসনের বিএনপির কান্ডারি অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেন- বিএনপিই একমাত্র রাজনৈতিক দল, যারা মানুষের হৃৎস্পন্দন বুঝতে পারে। দেশের সর্ববৃহৎ এই রাজনৈতিক দল নিয়ে মানুষের অনেক আশা-আকাঙ্খা, দলটির প্রতি অনেক প্রত্যাশা দেশবাসীর। বিএনপি দেশের মানুষকে হতাশ করবে না ইনশা আল্লাহ, সকল মানুষের প্রকৃত আস্থার প্রতীক হয়ে উঠবে ধানের শীষ। দেশজুড়ে ঘটাবে কাঙ্খিত উন্নয়নের মহাবিপ্লব।

March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031