সিলেটে দুই ওলির মাজার জিয়ারত করলেন মির্জা ফখরুল

সচিত্র সিলেট
প্রকাশিত জানুয়ারি ৪, ২০২৬
সিলেটে দুই ওলির মাজার জিয়ারত করলেন মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক:

সিলেটে হযরত শাহজালাল ও শাহপরাণ (র.) এর মাজার জিয়ারত করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রবিবার (৪ জানুয়ারি) বাদ আসর প্রথমে হযরত শাহজালাল ও পরে হযরত শাহ পরাণ (র.) মাজার জিয়ারত করেন।

এসময় তিনি সদ্যপ্রয়াত বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, শহীদ রাষ্ট্রপতি জিয়া উর রহমানসহ দলীয় সব মৃত নেতাকর্মীদের আত্মার মাগফেরাত কামনা এবং দেশ জাতি ও আগামী নির্বাচনে দলের সার্বিক সাফল্যের জন্য মোনাজাত করেন।

বিএনপি মহাসচিবের সাথে ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সিলেট-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী, সাবেক সিটি মেয়র আরিফুল হক চৌধুরী, বিএনপি চেয়ারপার্সনের আরেক উপদেষ্টা ও সিলেট-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এমএ মালিক,সিলেট-৬ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী ও সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ইশতিয়াক আহমদ সিদ্দিকী, বিএনপি নেতা তারেক আহমদ তারেক প্রমুখ।

মির্জা ফখরুলের মাজার জিয়ারতের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ইশতিয়াক সিদ্দিকী।

March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031