সিলেট-৬: ফয়সল চৌধুরীর মনোনয়ন স্থগিত, এমরানের বৈধ

সচিত্র সিলেট
প্রকাশিত জানুয়ারি ৩, ২০২৬
সিলেট-৬: ফয়সল চৌধুরীর মনোনয়ন স্থগিত, এমরানের বৈধ

নিজস্ব প্রতিবেদক:

সিলেট-৬ আসনে দুই জনকে বিএনপির পক্ষ থেকে দুইজনকে মনোনয়ন প্রদান করা হয়েছিলো। এদের মধ্যে ফয়সল আহমদ চৌধুরীর মনোনয়ন পত্র স্থগিত করেছেন রিটার্নিং কর্মকর্তা। তবে বিএনপির অপর প্রার্থী এমরান আহমদ চৌধুরীর মনোনয়নপত্র বৈধ ঘোষত হয়।

শনিবার দুপুরে মনোনয়নপত্র যাছাই-বাছাই শেষে এ তথ্য জানান জেলা রিটার্নিং কর্মকর্তা ও সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম। তিনি জানান, মনোনয়নপত্রের সাথে জমা দেওয়া কাগজপত্রে সমস্যা থাকায় ফয়সল চৌধুরীর মনোনয়ন পত্র স্থগিত করা হয়েছে।

এ আসনে গণঅধিকার পরিষদের জাহিদুর রহমানেরও মনোনয়নপত্র স্থগিত করা হয়েছে। আর স্বতন্ত্র ফখরুল ইসলামের মনোনয়ন যাছাই-বাছাইকালে বাতিল করা হয়।

জান যায়, গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার উপজেলা নিয়ে গঠিত সিলেট-৬ আসনে গত শনিবার ফয়সল আহমদ চৌধুরীকে মনোনয়ন দেয় বিএনপি। এরআগে বিএনপির মনোনয়ন ঘোষণার প্রথম ধাপে এ আসনে জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরীকে প্রার্থী ঘোষণা করা হয়।

অপরদিকে, এমরান আহমদ ও ফয়সল আহমদ সিলেট-৬ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ছিলেন।

জানা গেছে, এই দুই নেতাই গত সোমবার রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন। এরমধ্যে শনিবার ফয়সলের মনোনয়নপত্র স্থগিত হয়।

বিএনপি সূত্রে জানা গেছে, বিভিন্ন আসনেই বিকল্প প্রার্থী প্রস্তুত রাখছে বিএনপি। তাই একাধিক নেতাকে মনোনয়ন প্রদান করা হচ্ছে। এদের মধ্যে থেকে একজনকে পরে বাছাই করে নেওয়া হবে।

March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031