সুনামগঞ্জ-৩ আসনে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল

সচিত্র সিলেট
প্রকাশিত ডিসেম্বর ৩০, ২০২৫
সুনামগঞ্জ-৩ আসনে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল

oppo_2

কাজী জমিরুল ইসলাম মমতাজ, সুনামগঞ্জ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৩(জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনে বিভিন্ন দলের প্রার্থীরা তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন। সোমবার মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে প্রার্থীরা ত্রয়োদশ নির্বাচনে সহকারী রিটার্নিং অফিসার ও জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বরকত উল্ল্যাহ’র নিকট মনোনয়পত্র দাখিল করেন।

মনোনয়নপত্র দাখিল করেছেন বাংলাদেশ খেলাফত মজসিলের মনোনীত প্রার্থী সাবেক এমপি এডভোকেট মাওলানা শাহীনুর পাশা চৌধুরী, বিএনপি মনোনীত প্রার্থী কয়ছর এম আহমদ, জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী এডভোকেট ইয়াছিন খান, এবিপার্টি মনোনীত প্রার্থী সৈয়দ তালহা আলম। সোমবার শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাহজাহাম’র নিকট মনোনয়নপত্র দাখিল করেন স্বতন্ত্র প্রার্থী হোসাইন আহমদ। এছাড়াও রোববার স্বতন্ত্র প্রার্থী ব্যারিষ্টার আনোয়ার হোসেন ও শনিবার খেলাফত মজলিসের মনোনীত প্রার্থী হাফেজ শেখ মুশতাক আহমদ মনোনয়নপত্র দাখিল করেছেন।

সুনামগঞ্জ -৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৭৩ হাজার ১৬ জন। জগন্নাথপুর উপজেলায় ২ লাখ ১৮ হাজার ৯ শ ১৬জন ও শান্তিগঞ্জ উপজেলায় ১ লাখ ৫৪ হাজার ১ শত জন।নির্বাচনের তফশীল অনুযায়ী আগামী ১২ ফেব্রুয়ারী ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।

March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031