আনন্দঘন পরিবেশে শান্তিগঞ্জ প্রেসক্লাবের বার্ষিক নৈশভোজ অনুষ্ঠিত

সচিত্র সিলেট
প্রকাশিত ডিসেম্বর ২৪, ২০২৫
আনন্দঘন পরিবেশে শান্তিগঞ্জ প্রেসক্লাবের বার্ষিক নৈশভোজ অনুষ্ঠিত

কাজী জমিরুল ইসলাম মমতাজ, সুনামগঞ্জ

বিপুল উৎসাহ-উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী সাংবাদিক সংগঠন শান্তিগঞ্জ প্রেসক্লাবের বার্ষিক নৈশভোজ।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর ২০২৫) রাত ৮টায় শান্তিগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে উপজেলার যেহীন আহমেদ একাডেমি প্রাঙ্গণে এ নৈশভোজের আয়োজন করা হয়। এতে প্রেসক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদকসহ সকল নেতৃবৃন্দ ও সদস্যরা অংশগ্রহণ করেন।

নৈশভোজটি এক পর্যায়ে সাংবাদিকদের প্রাণবন্ত মিলনমেলায় রূপ নেয়। হাসি-আড্ডা, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বপূর্ণ পরিবেশে উপস্থিত সাংবাদিকরা উৎসবমুখর সময় কাটান।

রাত ৯টায় শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কাজী মোহাম্মদ জমিরুল ইসলাম মমতাজ-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সোহেল তালুকদার-এর সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তব্য রাখেন সৌদি আরব প্রবাসী বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক মো. এখলিছ খান, যুক্তরাজ্য প্রবাসী সমাজসেবক ও শিক্ষানুরাগী মো. বশির আহমেদ, প্রেসক্লাবের ভূমিদাতা পরিবারের সদস্য লিংকন তালুকদার, অর্থ সম্পাদক ইয়াকুব শাহরিয়ার, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক জামিউল ইসলাম তুরান এবং কার্যকরী কমিটির সদস্য নোহান আরেফিন নেওয়াজ।

এ সময় আরও উপস্থিত ছিলেন সংগঠনিক সম্পাদক হোসাইন আহমেদ, দপ্তর সম্পাদক এম এম ইলিয়াস আলী, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক সালেহ আহমদ হৃদয়, কার্যকরী কমিটির সদস্য আলাল হোসেন, কুহিনূর রহমান নাহিদ, মামুন আহমেদ, আব্দুর রহমান জামী, তোফায়েল আহমেদ, সোলাইমান আহমদ কামরান, আব্দুল মমিনসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্যরা।

আলোচনা সভায় বক্তারা শান্তিগঞ্জ প্রেসক্লাবের ঐক্য, পেশাদারিত্ব ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা বজায় রেখে এলাকার উন্নয়ন ও জনস্বার্থে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

আলোচনা সভায় শান্তিগঞ্জ উপজেলার সৌদি আরব প্রবাসী বিশিষ্ট শিল্পপতি, সমাজসেবক মো. এখলিছ খান ও যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট শিক্ষানুরাগী মো. বশির আহমেদকে প্রেসক্লাবের পক্ষ থেকে বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হয়।

March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031