সুনামগঞ্জ-১: মনোনয়নপত্র নিলেন বিএনপির প্রার্থী আনিসুল

সচিত্র সিলেট
প্রকাশিত ডিসেম্বর ২২, ২০২৫
সুনামগঞ্জ-১: মনোনয়নপত্র নিলেন বিএনপির প্রার্থী আনিসুল

অনলাইন ডেস্ক:

সুনামগঞ্জ-১ (তাহিরপুর, জামালগঞ্জ, ধর্মপাশা, মধ্যনগর) আসনে মনোনয়নপত্র সংগ্রহ করলেন বিএনপির দলীয় প্রার্থী আনিসুল হক।

সোমবার দুপুরে জেলার তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও), উপজেলা সহকারী রিটার্নিং অফিসার মেহেদী হাসান মানিকের কার্যালয় থেকে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেন।

এ সময় তাহিরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক বাদল মিয়া, প্রথম যুগ্ম আহ্বায়ক সদর ইউপি চেয়ারম্যান জুনাব আলী, যুগ্ম আহ্বায়ক আবুল হুদা, আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য আবুল কালাম আজাদ, বিএনপি নেতা রুহুল আমিন, ফেরদৌস আলম, উপজেলা কৃষক দলের আহ্বায়ক লুৎফুর রহমান, মধ্যনগর উপজেলা বিএনপির আহ্বায়ক আবে হায়াত, জামালগঞ্জ উপজেলা বিএনপির সদস্য মোহাম্মদ আলী, তাহিরপুরের উত্তর শ্রীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোশাহিদ আলম তালুকতার, সাধারণ সম্পাদক হাজি আব্দুস সামাদ মুন্সী, উত্তর বড়দল ইউনিয়ন বিএনপির সভাপতি শফিকুল ইসলাম, উপজেলা যুবদলের আহ্বায়ক এনামুল হকসহ বিএনপি, যুবদল, কৃষক দল, ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মাঠপর্যায়ে যুবদলের রাজনীতি থেকে উঠে আসা কৃষক দল কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক তাহিরপুরের সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আনিসুল হককে দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন প্রদান করেন।

February 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
232425262728