নবীগঞ্জে দু’পক্ষের তুমুল সংঘর্ষে আহত অর্ধশতাধিক

সচিত্র সিলেট
প্রকাশিত ডিসেম্বর ২২, ২০২৫
নবীগঞ্জে দু’পক্ষের তুমুল সংঘর্ষে আহত অর্ধশতাধিক

হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই পক্ষের অন্তত অর্ধশতাধিক লোক আহতের খবর পাওয়া গেছে।

সোমবার (২২ ডিসেম্বর) বিকেলে উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নের মান্দারকান্দি গ্রামে এই ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মান্দারকান্দি গ্রামের সামু ও আব্দুল হাই এর সঙ্গে মুহিত মিয়ার দীর্ঘদিন ধরে কৃষি জমি এবং আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল। ওই বিরোধের জেরে সোমবার বিকেলে উভয়পক্ষের নারী-পুরুষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের সময় উভয়পক্ষ টেঁটাসহ বিভিন্ন দেশীয় অস্ত্র ব্যবহার করে এবং ইটপাটকেল নিক্ষেপ করে।

প্রায় দুই ঘণ্টাব্যাপী চলা এ সংঘর্ষে উভয় পক্ষের অর্ধশতাধিক লোক আহত হন। আহতদের উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। খবর পেয়ে নবীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ শুরু করে। সর্বশেষ যৌথ বাহিনীর প্রচেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

নবীগঞ্জ থানার ওসি মোনায়েম মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031