খেলাধুলা মন-শরীর সুস্থ রাখে: এমরান চৌধুরী

সচিত্র সিলেট
প্রকাশিত ডিসেম্বর ১৬, ২০২৫
খেলাধুলা মন-শরীর সুস্থ রাখে:  এমরান চৌধুরী

নিজস্ব প্রতিবেদক:

সিলেট-৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও জেলার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন- খেলাধুলা সব শ্রেণি-পেশার মানুষের শরীর ও মনকে সুস্থ রাখে। অপরাধের পথ থেকে ফেরায়। সুস্থ-স্বাভাবিকভাবে জীবনযাপন করতে সহায়ক হয়। তাই আমাদেরকে ফেসবুক-ইউটিউবের আসক্তি থেকে বের হয়ে আগের মতো কায়ীক খেলাধুলায় আগ্রহী হতে হবে। বিশেষ করে শিক্ষার্থীদের মোবাইল আসক্তি আশঙ্কাজনক হারে বেড়েছে। এতে মেধাশূন্য হয়ে পড়ছে তরুণ প্রজন্ম। তাদের এ পথ থেকে ফেরাতে হবে, খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াতে হবে। এ ক্ষেত্রে অভিভাবকদের মূল ভূমিকা পালন করা প্রয়োজন।

রবিবার (১৪ ডিসেম্বর) রাতে গোলাপগঞ্জের বৃহত্তর চন্দরপুর সিএনজিচালিত অটোরিকশা শাখার উদ্যোগে ‘নাইট হা-ডু-ডু টুর্নামেন্ট’র উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
বুধবারী বাজার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হেলাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সিলেট জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাড. আবু তাহের, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান উজ্জ্বল, সহ-সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদিন মাস্টার, বুধবারী বাজার ইউনিয়ন বিএনপির সহ-সাধারণ সম্পাদক নজরুল ইসলাম সোহান, সিলেট জেলা যুবদল নেতা সুলতান মাহমুদ, উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক দৌলা হোসেন সুবাস, সিএনজি শাখার সাংগঠনিক সম্পাদক ও বুধবারীবাজার ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি আব্দুল্লাহ আল-মামুন প্রমুখ।

এছাড়া স্থানীয় ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠন এবং বৃহত্তর চন্দরপুর সিএনজিচালিত অটোরিকশা শাখার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

February 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
232425262728