এমরান চৌধুরীর পক্ষে গোলাপগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি ঐক্যবদ্ধ

সচিত্র সিলেট
প্রকাশিত নভেম্বর ২৫, ২০২৫
এমরান চৌধুরীর পক্ষে গোলাপগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি ঐক্যবদ্ধ

নিজস্ব প্রতিবেদক

সিলেট-৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও জেলার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী এবং গোলাপগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির শীর্ষ নেতৃবৃন্দের মধ্যে পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় গোলাপগঞ্জ উপজেলাসদরের একটি অভিজাত রেস্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয়ে। এতে উপজেলা ও পৌর বিএনপির শীর্ষ নেতৃবৃন্দসহ সিনিয়র-জুনিয়র নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সভায় গোলাপগঞ্জ বিএনপির নেতৃবৃন্দ বলেন- ‘আমরা ব্যক্তির রাজনীতি করি না, শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের রাজনীতি করি। দল আমাদেরকে প্রার্থী মনোনীত করে দিয়েছে, তাঁর পক্ষেই আমাদের কাজ করতে হবে। এটাই হবে দলের প্রতি নিবেদিতপ্রাণ হওয়ার প্রমাণ।’

তারা আরও বলেন- এখনো যারা নীরব, তাদের প্রতি উদাত্ত আহ্বান- দ্রæত মাঠে নেমে ধানের শীষের পক্ষে কাজ শুরু করুন।

সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- সিলেট জেলা বিএনপির উপদেষ্টা ও সাবেক উপজেলা বিএনপির আহবায়ক মুহি সুন্নাহ চৌধুরী নারজিস, সিলেট জেলা বিএনপির উপদেষ্টা ও পৌর বিএনপি প্রতিষ্ঠাতা সভাপতি গোলাম কিবরিয়া চৌধুরী শাহিন, সিলেট জেলা বিএনপি উপদেষ্টা ছালিক আহমদ চৌধুরী, সিলেট জেলা বিএনপি যুগ্ম-সম্পাদক অ্যাড. মুজিবুর রহমান মুজিব, যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাড. মোহাম্মদ আবু তাহের, জেলা বিএনপির নেতা সিরাজুল ইসলাম, গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান উজ্জ্বল, গোলাপগঞ্জ পৌর বিএনপির সভাপতি মশিকুর রহমান মুহি, গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি রুহেল আহমদ চেয়ারম্যান, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্যসচিব আজিজুল হোসেন আজিজ, পৌর বিএনপির যুগ্ম-সম্পাদক জামিল আহমদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক দুলাল আহমদ, পৌর বিএনপি নেতা ও সাবেক কাউন্সিলর জামাল আহমদ, পৌর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সুফিয়ান আহমদ খাঁন, পৌর বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক বাবর আহমদ, সাবেক উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক বাবলু মিয়া, গোলাপগঞ্জ উপজেলা স্বেচ্চাসেবক দলের যুগ্ম-আহবায়ক ফয়সল আহমদ, বিএনপি নেতা নুরুল আমিন, আব্দুর রহিম মেম্বার এবং বাচ্চু আহমদ মেম্বার প্রমুখ।

March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031