এএসপি হলেন জামসেদ আলম

সচিত্র সিলেট
প্রকাশিত অক্টোবর ২২, ২০২৫
এএসপি হলেন জামসেদ আলম

নিজস্ব প্রতিবেদক:

সিলেট সদর কোর্টের কোর্ট ইন্সপেক্টবর জামসেদ আলম পদোন্নতি পেয়েছেন। পদোন্নতি পেয়ে সহকারী পুলিশ সুপার তিনি।

মো. জামশেদ আলম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে মাস্টার্স পাশ করে ১৯৯২ সালে পুলিশ বিভাগে সরাসরি এস আই পদে যোগদান করেন। মৌলিক প্রশিক্ষণ শেষে ১৯৯৪ সালে তিনি প্রথমে সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার থানায় শিক্ষানবিশ এস আই হিসাবে তার কর্মজীবন শুরু করেন।

তিনি ১৯৯৭ সালে হবিগঞ্জ জেলার, সিলেট জেলার, মৌলভীবাজার জেলার বিভিন্ন থানায় এবং ২০০৭ সালে এস এম পি‘ র ডিবিতে এস আই হিসাবে দায়িত্ব পালন করে। ২০০৯ সাল থেকে ২০১০ সাল পর্যন্ত তিনি জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর সদস্য হিসাবে পুর্বতিমুরে জাতিসংঘের শান্তিরক্ষা পুরুষ্কার লাভ করেন। ২০১০ সালে তিনি পুলিশ পরিদর্শক পদে পদোন্নতি পেয়ে কিছুদিন ব্রাহ্মণবাড়িয়া জেলায় ইন্সপেক্টর (তদন্ত) হিসাবে কাজ করেন। ২০১২ সালে তিনি পুনরায় এস এম পি সিলেটের ডিবিতে দায়িত্ব পালন করেন।

২০১৪-২০১৫ সালে তিনি সিলেট জেলার জকিগঞ্জ থানার ওসি হিসাবে অত্যন্ত সুনামের সাথে দায়িত্ব পালন করেন। ২০১৬ থেকে ২০২১ সাল পর্যন্ত পুনরায় এস এম পি, সিলেটের ডিবি, সিটি এস বি ও কোর্টে দায়িত্ব পালন করেন। পরে কিছুদিন এস বি , ঢাকায় কাজ করেন। ২০২৩ সালে সিলেট জেলায় যোগদান করে। কোর্ট ইন্সপেক্টর, সদর কোর্ট, সিলেটের দায়িত্ব অত্যন্ত দক্ষতার ও সততার সাথে পালন করেন। তিনি একজন মানবিক পুলিশ অফিসার।

March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031