শান্তিগঞ্জের ঘোড়াডুম্বুরে বিএনপি কর্মীসভা

সচিত্র সিলেট
প্রকাশিত অক্টোবর ৯, ২০২৫
শান্তিগঞ্জের ঘোড়াডুম্বুরে বিএনপি কর্মীসভা

কাজী জমিরুল ইসলাম মমতাজ, সুনামগঞ্জ

সুনামগঞ্জে শান্তিগঞ্জের পূর্ব পাগলা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে বিএনপির ওয়ার্ড কমিটি গঠনের লক্ষ্যে কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকাল ৫ টায় পূর্ব পাগলা ইউনিয়নের ঘোড়াডুম্বুর গ্রামে এই সভা অনুষ্ঠিত হয়।

পূর্ব পাগলা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক এবাদুর রহমানের সভাপতিত্বে ও বিএনপি নেতা কাজী খোকন মিয়ার সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সভাপতি ও সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আনছার উদ্দিন।

সভায় আরো বক্তব্য দেন, শান্তিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি লুৎফুর রহমান, পূর্ব পাগলা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আবুল হোসেন, পূর্ব পাগলা ইউনিয়ন বিএনপি নেতা চেরাগ আলী, জেলা কৃষকদলের সদস্য ফারুক মিয়া, বিএনপি নেতা শফিকুর রহমান, সাবেক ছাত্রনেতা ফয়ছল আহমদ, উপজেলা বিএনপি নেতা আলাউদ্দিন, ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি দিলু মিয়া।

এসময় উপস্থিত ছিলেন, ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য কাজি আব্দুল ওয়াদুদ, খয়ের মিয়া, কদর মিয়া, ফরিদ মিয়া, আকিল উদ্দিন, মিম্বর আলী, তারিছ মিয়া, আজিজুর রহমান, ফয়জুল ইসলাম, আতাউর রহমান, ফয়জুর রহমান, আখতার হোসেন, জমির মিয়া, যুবদল নেতা মো. নুনু মিয়া, বিলাল হোসেন, উপজেলা নবীন দলের যুগ্ম আহ্বায়ক রুবেল মিয়া, আব্দুল জলিল, লিলু মিয়া, শদই মিয়া, আবুল বশর, সোহেল মিয়া, হাদিস আলী প্রমূখ।

March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031