ভূটানের ভূমিকম্পে কাঁপল সিলেট

সচিত্র সিলেট
প্রকাশিত সেপ্টেম্বর ১৪, ২০২৫
ভূটানের ভূমিকম্পে কাঁপল সিলেট

নিজস্ব প্রতিবেদক:

ভূমিকম্পের জন্য ঝুঁকিপূর্ণ অঞ্চল হিসেবে পরিচিত সিলেট আবারও কেঁপে উঠলো ভূমিকম্পে। রোববার বিকাল ৫টা ১১ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয়।

এতে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

জানা গেছে, এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল সিলেট থেকে ১৩১ মাইল দূরে ভূটানে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৯।

এর আগে গত ৫ মার্চ সকালে সিলেটে ভূমিকম্প হয়। এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ভারত ও মিয়ানমারের সীমান্ত এলাকা। উৎপত্তিস্থলে এর মাত্রা ছিলো রিখটার স্কেলে ৫ দশমিক ৬।

তার আগে ২৬ ফেব্রুয়ারি দিবাগত রাতে সিলেটে ভূমিকম্প অনুভূত হয়।দিবাগত রাত ২টা ৫৫ মিনিট ৩৭ সেকেন্ডে সিলেটে ভূমিকম্প অনুভূত হয়। এর উৎপত্তিস্থল ভারতের আসাম রাজ্যের মরিগাঁও। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৩।

March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031