ওসমানী হাসপাতালে দুদকের অভিযানে

সচিত্র সিলেট
প্রকাশিত সেপ্টেম্বর ১০, ২০২৫
ওসমানী হাসপাতালে দুদকের অভিযানে

নিজস্ব প্রতিবেদক

সিলেট এমএজি ওসমানীেমেডিকেল কলেজ হাসপাতালে অভিযানে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক) এর একটি দল।

দুদক সিলেট কার্যালয়ের সহকারি পরিচালক জুয়েজ মজুমদারের নেতৃত্বে একটি দল বুধবার দুপুর থেকে অভিযান শুরু করে। এই হাসপাতালের সেবা নিয়ে বিভিন্ন অভিযোগের ভিত্তিতেই অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছেন দুদক কর্মকর্তারা।

অভিযানকালে দুদক কর্মকর্তারা হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড, ওয়াশরুম, রোগীদের দেওয়া খাবার, প্যাথলজি বিভাগ ঘুরে দেখছেন। এসময় তারা হাসপাতালের বিভিন্ন নথিপত্রও খতিয়ে দেখছেন।

সিলেট বিভাগের সবচেয়ে বড় স্বাস্থ্যসেবা কেন্দ্র ওসমানী হাসপাতাল। ৫০০ শয্যার এই হাসপাতালে প্রতিদিন গড়ে ১৫০০ রোগী সেবা নেন। এই হাসপাতালে সেবা নিয়ে নানা অভিযোগ রয়েছে রোগীদের। আছে অনিয়মের অভিযোগও।

March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031