শান্তিগঞ্জে খেলাফত মজলিসের নির্বাচনী জনসভা

সচিত্র সিলেট
প্রকাশিত সেপ্টেম্বর ১০, ২০২৫
শান্তিগঞ্জে খেলাফত মজলিসের নির্বাচনী জনসভা

কাজী জমিরুল ইসলাম মমতাজ, সুনামগঞ্জ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনে খেলাফত মজলিস মনোনিত ও যুক্তরাজ্য প্রবাসী সংসদ সদস্য পদপ্রার্থী হাফিজ শেখ মুশতাক আহমদ এর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার(৮ সেপ্টেম্বর) বিকাল ৩টায় শান্তিগঞ্জ উপজেলা খেলাফত মজলিসের উদ্যোগে শান্তিগঞ্জ পয়েন্টে নির্বাচনী জনসভায় শান্তিগঞ্জ উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা নুরুল ঈমানের সভাপতিত্বে ও শান্তিগঞ্জ খেলাফত মজলিসের সহ সভাপতি মাওলানা রশিদ আহমদের পরিচালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ন মহাসচিব এডভোকেট জাহাঙ্গীর হোসাইন। সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, খেলাফত মজলিসের কেন্দ্রীয় উলামা বিষয়ক সম্পাদক মুফতি আলী হাসান উসামা, সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনে খেলাফত মজলিস মনোনিত ও যুক্তরাজ্য প্রবাসী (ঘড়ি মার্কার) সংসদ সদস্য পদপ্রার্থী হাফিজ শেখ মুশতাক আহমদ।

এসময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন জেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা ইমাম উদ্দিন, সিনিয়র সহ সভাপতি শাখাওয়াত হোসেন মোহন, খেলাফত মজলিসের সিলেট মহানগর সহ সভাপতি মাওলানা শামসুদ্দিন মুহাম্মদ ইলিয়াস।

সভায় আরো বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা খেলাফত মজলিসের সহ সভাপতি মাও. আকিক হোসাইন, সহ সভাপতি মোস্তফা কামাল, সাধারণ সম্পাদক মাও. আখতার হোসাইন, সহ সাধারণ সম্পাদক মাও. বোরহান উদ্দিন, মাও. নুরুল ইসলাম, হাফিজ মাও. মুহিবুর রহমান সিবলু, প্রশিক্ষণ সম্পাদক মাও. ফারুক আহমদ, অফিস সম্পাদক মাও. আলী খাঁন, জেলা উলামা বিষয়ক সম্পাদক হাফিজ মাও. জামিলুল হক আমীন, দাওয়াহ বিষয়ক সম্পাদক মাও. আব্দুস শহীদ, জগন্নাথপুর পৌর সভাপতি মাও. সুহেল আহমদ চুনু, জেলা নির্বাহী সদস্য হাফিজ আলমগীর হোসেন, জহিরুল ইসলাম, দিরাই উপজেলা সভাপতি মাও. হারুনুর রশিদ, বিশ্বম্ভরপুর উপজেলা সভাপতি মাও. আব্দুল বাতেন, সাধারণ সম্পাদক মজিবুর রহমান, শান্তিগঞ্জ উপজেলা সহ সভাপতি ওলিউজ্জামান, জগন্নাথপুর পৌর সধারণ সম্পাদক মাষ্টার আমিনুল হক, জগন্নাথপুর উপজেলা সাধারণ সম্পাদক মাষ্টার মোজাম্মেল হোসেন, তাহিরপুর উপজেলা সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, সুনামগঞ্জ জেলা শ্রমিক মজলিসের সাধারণ সম্পাদক মো. জহুর আহমদ, জয়কলস ইউপি (পশ্চিম) সহ সভাপতি মাও. রুহুল আমীন, জয়কলস ইউপি( পূর্ব) সাধারণ সম্পাদক কারী হোসাইন আহমদ, পূর্ব বীরগাঁও ইউপি সভাপতি সিদ্দিকুর রহমান, পূর্ব পাগলা ইউপি সভাপতি আব্দুল লতিফ, দরগাপাশা ইউপি সাংগঠিনিক সম্পাদক মুফতি নাসির উদ্দিন, উপজেলা ছাত্র মজলিস সভাপতি জাহিদ হাসান, সাংবাদিক ও মানবাধিকার কর্মী শিব্বির আহমদ সহ প্রমুখ।

সভা শেষে একটি নির্বাচনী মিছিল সভাস্থল থেকে বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শান্তিগঞ্জ উপজেলার আব্দুল মজিদ জামে মসজিদ প্রাঙ্গণে এসে শেষ হয়।

February 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
232425262728