মুশতাক আহমদ গাজীনগরীর রুহের মাগফিরাত কামনায় দোয় মাহফিল

সচিত্র সিলেট
প্রকাশিত সেপ্টেম্বর ১০, ২০২৫
মুশতাক আহমদ গাজীনগরীর রুহের মাগফিরাত কামনায় দোয় মাহফিল

সুনামগঞ্জ প্রতিনিধি:

বাংলাদেশ খেলাফত মজলিস শান্তিগঞ্জ উপজেলা শাখার আয়োজনে, শহীদ মাওলানা মুশতাক আহমদ গাজীনগরী (রাহ.) এর রুহের মাগফিরাত ও হত্যা মামলার এজহারভুক্ত আসামী এম আব্দুল হাফিজ সহ গড ফাদারদের চিহ্নিত করে ফাঁসির দাবীতে আলোচনা সভা ও দোয় মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকাল ৫ টায় উপজেলার শান্তিগঞ্জ বাজারে উপজেলা শখার সভাপতি কাজী মাওলানা মোহাম্মদ জমিরুল ইসলাম মমতাজের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক মাওলানা আজির উদ্দীনের পরিচালনায় আলোনয়া সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক এমপি ও বাংলাদেশ খেলাফত মজলিসের নায়েবে আমীর শাহীনুর পাশা চৌধুরী এডভোকেট। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা শাখার সহ সভাপতি ডা. মাওলানা আতাউর রহমান, শান্তিগঞ্জ উপজেলা শাখার নির্বাহী সভাপতি মাওলানা ছমির উদ্দীন সালেহ।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা শাখার সহ সভাপতি আজিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক মাওলানা বিলাল আহমদ, সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা জুবায়ের আহমদ, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আশিকুর রহমান, সহ প্রশিক্ষণ সম্পাদক আব্দুল মঈন নানু,বায়তুল সম্পাদক মাওলানা এনামুল হক, প্রচার সম্পাদক মাওলানা নুরুল ইসলাম,সহ প্রচার সম্পাদক হাফিজ সিহাব উদ্দীন, সমাজ কল্যাণ সম্পাদক মাওলানা মামুনুর রশীদ, পাঠাগার সম্পাদক সাব্বির আহমদ সবুজ সহ প্রমূখ। আলোচনা সভা শেষে শহীদ মুশতাক আহমদ গাজীনগরীর রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।

March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031