সিলেটে প্রায় দেড়কোটি টাকার অবৈধ পণ্য জব্দ

সচিত্র সিলেট
প্রকাশিত সেপ্টেম্বর ৫, ২০২৫
সিলেটে প্রায় দেড়কোটি টাকার অবৈধ পণ্য জব্দ

নিজস্ব প্রতিবেদক:

সিলেটের বিভিন্ন সীমান্ত থেকে প্রায় দেড় কোটি টাকার অবৈধ পণ্য জ ব্দ করা হয়েছে। বিজিবি ৪৮ ব্যাটালিয়নের সদস্যরা বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সিলেট সীমান্তের বিভিন্ন পয়েন্ট থেকে এসব পণ্য জব্দ করে। পয়েন্টগুলো হচ্ছে, বাংলাবাজার, তামাবিল, উৎমা, বিছনাকান্দি, প্রতাপপুর, সংগ্রাম এবং ডিবিরহাওর।

জব্দকৃত ভারতীয় পণ্যের মধ্যে রয়েছে, শাড়ী, সানগ্লাস, গরু, চকোলেট, পুডিং পাউডার, পন্ডস ব্রাইট বিউটি ফেসওয়াস, চা-পাতা ও চিনি। বাংলাদেশী শিং মাছের চালানও জব্দ করা হয়েছে। এসব পণ্যের সিজার মূল্য ১ কোটি ৩৬ লাখ ২৭ হাজার ৫৮০ টাকা।
বিষয়টি নিশ্চিত করে বিজিবি ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল নাজমুল হক বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, এসব পণ্যের ব্যাপারে সরকারি বিধিমোতাবেক ব্যবস্থা নেওয়া হচ্ছে। চোরাচালান বিরোধী অভিযান অব্যাহত থাকবে।

February 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
232425262728