মোবাইল ফোন চার্জ দিতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে যুবক নিহত

সচিত্র সিলেট
প্রকাশিত আগস্ট ২৮, ২০২৫
মোবাইল ফোন চার্জ দিতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে যুবক নিহত

হবিগঞ্জ প্রতিনিধি:

হবিগঞ্জের মাধবপুরে মোবাইল ফোনে চার্জ দিতে গিয়ে কারী মোর্শারফ হোসেন (২২) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। তিনি মাধবপুর পৌর শহরের পূর্ব মাধবপুরের হরমুজ আলী ছেলে।

খবর পেয়ে থানার অফিসার ইনর্চাজ মোহাম্মদ সহিদ-উল্যা ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করেন।

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার সকাল প্রায় ৬টার দিকে পৌর শহরের ফায়ার সার্ভিস এলাকায় একটি বেকারীতে মোবাইল ফোন চার্জ দিতে গিয়ে অসাবধানবশত বিদ্যুৎপৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।

মাধবপুর থানার পরিদর্শক (তদন্ত) কবির হোসেন সত্যতা স্বীকার করে জানান এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031