সিলেটে নগরীতে পানিতে পড়ে নারীর মৃত্যু

সচিত্র সিলেট
প্রকাশিত আগস্ট ৬, ২০২৫
সিলেটে নগরীতে পানিতে পড়ে নারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক:

সিলেট নগরীর কাজিটুলা এলাকায় পুকুরের পানিতে পড়ে এক নারীর মৃত্যু হয়েছে। বুধবার (৬ আগস্ট) সকাল ৭টার দিকে এই ঘটনা ঘটে। সিলেট নগরীর কোতোয়ালী থানাধীন কাজিটুলা লোহারপাড়া এলাকার মৃত নুরুল আমিনের স্ত্রী আমেনা বেগম (২৫)।

জানা যায়, বুধবার (৬ আগস্ট) সকাল ৭টার দিকে সিলেট নগরীর কোতোয়ালী থানাধীন কাজীটুলা এলাকায় লোহারপাড়া গলিতে এক নারী নিজ বাসার সামনের পুকুরে পড়ে যান। তাৎক্ষনিকভাবে তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সিলেট মেট্টোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, বুধবার (৬ আগস্ট) সকালে সিলেট নগরীর কাজিটুলা এলাকা থেকে এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। মৃত ওই নারীটি মানসিক ভারসাম্যহীন বলে জানা গেছে। লাশ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031