বড়শালায় সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

সচিত্র সিলেট
প্রকাশিত আগস্ট ১, ২০২৫
বড়শালায় সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

নিজস্ব প্রতিবেদক

সিলেট নগরীর এয়ারপোর্ট থানাধীন বড়শালা এলাকায় সড়ক দুর্ঘটনায় মো. জিসান আহমদ (২৩) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। এবং এই ঘটনায় আরেক জন আহত হয়োছেন। শুক্রবার (১ আগস্ট) আনুমানিক বেলা দেড়টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

নিহত ওই যুবক সিলেটের বিশ্বনাথ উপজেলার বাসিন্দা। দুর্ঘটনায় আহত হয়েছেন মো. হাসান (২৪)।

জানা যায়, সিলেটের বিশ্বনাথ থেকে মোটরসাইকেলে করে ভোলাগঞ্জের সাদাপাথর এলাকায় ঘুরতে যাচ্ছিলেন জিসান ও হাসান। শুক্রবার আনুমানিক বেলা দেড়টার দিকে মোটরসাইকেলে করে যাওয়ার পথে সিলেট নগরীর এয়ারপোর্ট থানাধীন বড়শালা এলাকায় সড়কের ডিভাইডারের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লেগে গাড়িটি নিয়ন্ত্রণ হারায়। এতে ঘটনাস্থলেই জিসান মারা যান এবং হাসান আহত হন। এসময় তাদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়।

সিলেট এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মো. আনিসুর রহমান বলেন, ‘মোটরসাইকেলযোগে জিসান ও হাসান সাদাপাথর এলাকায় ঘুরতে যাচ্ছিলেন। পথে বড়শালা এলাকায় তাদের মোটরসাইকেলটি সড়কের ডিভাইডারের সঙ্গে ধাক্কা লেগে নিয়ন্ত্রণ হারায়। এতে ঘটনাস্থলেই জিসান নিহত হন এবং অপরজন আহত হন।

March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031