গোয়াইনঘাট সীমান্তে অভিযানে ১ কোটি ২০ লক্ষাধিক টাকার পণ্য জব্দ

সচিত্র সিলেট
প্রকাশিত আগস্ট ১, ২০২৫
গোয়াইনঘাট  সীমান্তে অভিযানে ১ কোটি ২০ লক্ষাধিক টাকার পণ্য জব্দ

গোয়াইনঘাট প্রতিনিধি:

সিলেটের একাধিক সীমান্তে অভিযানে চালিয়ে ভারত থেকে অবৈধ পথে আসা বিপুল পরিমাণ চোরাই পণ্য আটক করেছে বিজিবি। বৃহস্পতিবার দিবাগত রাতে সিলেট ও সুনামগঞ্জের বেশ কয়েকটি সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ১ কোটি ২০ লক্ষ ৩৩ হাজার ১৫০ টাকার ভারতীয় পণ্য আটক করেছে বিজিবি ।

বৃহস্পতিবার দুপুরে বিজিবি সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। প্রেসবিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবি এর দায়িত্বাধীন সিলেট এবং সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় সংগ্রাম, প্রতাপপুর, পান্থুমাই, বিছনাকান্দি, তামাবিল এবং দমদমিয়া বিওপি কর্তৃক চোরাচালানী অভিযান পরিচালনা করে বিপুল পরিমান ভারতীয় সানগ্লাস, গরু, অ্যালোভেরা জেল, শাড়ী, বাসমতি চাল, সুপারী, জিরা, সাবান, আদা, কিসমিস, বডি স্প্রে, শ্যাম্পু, হেয়ার অয়েল, ফেস ওয়াস, লবণ, আইবল ক্যান্ডি, নিভিয়া সফ্ট ক্রিম, চা-পাতা এবং নাইসিল পাউডার আটক করে। আটককৃত মালামালের আনুমানিক সিজার মূল্য=১ কোটি ২০ লক্ষ ৩৩ হাজার ১৫০ টাকা।

এ ব্যাপারে অধিনায়ক, সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) বলেন, উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান, মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে।

এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকার অভিযান পরিচালনা করে বিপুল পরিমানে চোরাচালানী মালামাল জব্দ করা হয়। আটককৃত চোরাচালানী মালামাল সমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031