শায়েস্তাগঞ্জে চারজনকে কারাদণ্ড

সচিত্র সিলেট
প্রকাশিত ফেব্রুয়ারি ১২, ২০২৬
শায়েস্তাগঞ্জে চারজনকে কারাদণ্ড

হবিগঞ্জ প্রতিনিধি:

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ভোট কেন্দ্রের ৪০০ গজের মধ্যে বিএনপি ও ১১ দলীয় জোটের প্রার্থীর ব্যানার টানানোর অপরাধে ৪ সমর্থককে আটক করে ৭দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১১ ফেব্রুয়ারি) রাতে উপজেলার বিরামচর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও শায়েস্তাগঞ্জ উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রের সামনে ব্যানার টানানোর সময় সেনাবাহিনী তাদের আটক করে।

পরে দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট ৪ জনকে সাতদিন করে বিনাশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা করে জরিমানা করার আদেশ দেন।

দন্ডপ্রাপ্তরা হলেন- লেঞ্জাপাড়ার মরম আলীর ছেলে আলী আকবর শিপন (৪৫), কুটিরগাঁও গ্রামের এখলাছ মিয়ার ছেলে সাজন মিয়া (২৫), একই গ্রামের ফেরদৌস মিয়ার ছেলে রায়হান মিয়া (১৪) ও হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুরের আব্দুল কুদ্দুছের ছেলে কাউছার আহমেদ (২৬)।

ভ্রাম্যমান আদালত সূত্র জানায়, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে ওই ৪ জন ভোট কেন্দ্রের সামনে দাঁড়িপাল্লা ও ধানের শীষের ব্যানার টানাচ্ছিলেন। হাতেনাতে আটক হওয়ার পর তাদের জেল ও জরিমানা করা হয়।

শায়েস্তাগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, ভ্রাম্যমাণ আদালতের পর রাতেই তাদের হবিগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।

February 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
232425262728