সিলেট-১ আসনে জয়ী খন্দকার আব্দুল মুক্তাদীর

সচিত্র সিলেট
প্রকাশিত ফেব্রুয়ারি ১৩, ২০২৬
সিলেট-১ আসনে জয়ী খন্দকার আব্দুল মুক্তাদীর

নিজস্ব প্রতিবেদক

সিলেট-১ আসনে বড় ব্যবধানে জয় পেয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদীর। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের মাওলানা হাবিবুর রহমান।

ধানের শীষ প্রতীকে মুক্তাদীর ১৮৮ কেন্দ্রে ভোট পেয়েছেন ১ লাখ ৫১ হাজার ৮৮৫টি। আর দাঁড়িপাল্লা প্রতীকে মাওলানা হাবিবুর রহমান ভোট পেয়েছেন ১ লাখ ৯ হাজার ৫৯২টি। ধানের শীষ এগিয়ে আছে ৪২ হাজার ২২৩ ভোটে।

এ আসনে মোট ভোটকেন্দ্র ২১৫টি। এখনো ২৭টি ভোটকেন্দ্রের ফল অপেক্ষমান। দু’জনের ব্যবধানও অনেকটাই আকাশ-পাতাল। অপেক্ষমান ২৭ কেন্দ্রের ভোটার হিসাব করে দু’জনের সম্ভাব্য ভোটের পরেও খন্দকার মুক্তাদীরকে এগিয়ে রাখছেন সংশ্লিষ্টরা।

সিলেট সদর উপজেলা ও সিটি করপোরেশন এলাকা নিয়ে গঠিত সিলেট-১ আসনে মোট ভোটার ৬ লাখ ৮০ হাজার ৯৪৬ জন।

এর মধ্যে ৩ লাখ ৫৩ হাজার ১৮৬ জন পুরুষ, ৩ লাখ ২৭ হাজার ৭৪৭ জন নারী ও তৃতীয় লিঙ্গের ১৩ জন ভোটার রয়েছেন।

February 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
232425262728