ইলিয়াস আলীর গুমের জবাব ব্যালটের মাধ্যমে দিতে হবে: লুনা

সচিত্র সিলেট
প্রকাশিত ফেব্রুয়ারি ৮, ২০২৬
ইলিয়াস আলীর গুমের জবাব ব্যালটের মাধ্যমে দিতে হবে: লুনা

নিজস্ব প্রতিবেদক:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ও সাবেক সংসদ সদস্য এম. ইলিয়াস আলীর সহধর্মীনি তাহসিনা রুশদীর লুনা বলেছেন, ‘আগামী নির্বাচন অস্তিত্বের লড়াই। এম. ইলিয়াস আলীর গুমের জবাব ভোটের মাধ্যমে দিতে হবে। সর্বশক্তি দিয়ে ধানের শীষকে বিজয়ী করতে হবে।

তিনি বলেন, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কোনো সাধারণ নির্বাচন নয়। এ নির্বাচন আমাদের বাঁচা–মরার নির্বাচন, এ নির্বাচন গণতন্ত্র বনাম দুঃশাসনের নির্বাচন, এ নির্বাচন সত্য বনাম মিথ্যার নির্বাচন। এটি আমাদের অধিকার ফিরে পাওয়ার অঙ্গীকারের নির্বাচন, এটি গণতন্ত্র পুনরুদ্ধারের নির্বাচন, ইলিয়াসপত্নী লুনা বলেন, আপনাদের প্রিয় নেতা, সিলেটের অহংকার, গণমানুষের কণ্ঠস্বর এম. ইলিয়াস আলীকে গুম করা হয়েছে। আজও আমরা জানি না—তিনি কোথায়! একজন জনপ্রিয় নেতাকে জনগণের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে শুধু সত্য কথা বলার অপরাধে, মানুষের অধিকার নিয়ে কথা বলার অপরাধে।
তিনি আবেগ নিয়ে বলেন, আমি আজ আপনাদের সামনে একজন প্রার্থী হিসেবে নয়—একজন সহধর্মিণী হিসেবে, একজন নির্যাতিত পরিবারের সদস্য হিসেবে, একজন ন্যায়ের দাবিদার হিসেবে দাঁড়িয়েছি। ইলিয়াস আলীর গুমের জবাব দিতে হবে। আর সেই জবাব দিতে হবে ব্যালটের মাধ্যমে, ভোটের মাধ্যমে, গণরায়ের মাধ্যমে। ধানের শীষে আপনাদের প্রতিটি ভোট হবে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ, প্রতিটি ভোট হবে গুমের বিরুদ্ধে রায়, প্রতিটি ভোট হবে গণতন্ত্র পুনরুদ্ধারের শপথ।

তিনি বলেন, আজ সময় এসেছে দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ হওয়ার। আমাদের অধিকার, আমাদের ভোট, আমাদের ভবিষ্যৎ রক্ষার জন্য সবাইকে এক কাতারে দাঁড়াতে হবে। এসময় তিনি সবার কাছে ধানের ভোট দেয়ার অনুরোধ করেন।

রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় সিলেটের ওসমানীনগর উপজেলার দয়ামীর বাজারের স্কুল মাঠে নির্বাচনী বিশাল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপজেলা বিএনপির সভাপতি এসটিএম ফখর উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবদুল্লাহ মিছবাহ’র পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ সভাপতি ইলিয়াস আলীর সহোদর এম. আসকির আলী।
বিশেষ বক্তার বক্তব্য রাখেন ইলিয়াস আলীর বড় ছেলে ব্যারিস্টার আবরার ইলিয়াস অর্ণব ও ছোট ছেলে লাবীব শারার।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা সাবেক সহ সভাপতি মঈনুল হক চৌধুরী, সাবেক চেয়ারম্যান সৈয়দ মোতাহার আলী।সাবেক যুগ্ম সম্পাদক মোঃ ময়নুল হক, ওল্ডহাম বিএনপি’র সভাপতি জামাল উদ্দিন আরও বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সহ সভাপতি নাজমুল হাসনাত এরশাদ, যুগ্ম সম্পাদক ইশতিয়াক আহমদ, মুদাচ্ছির খান, যুক্তরাজ্য যুবদলের যুগ্ম সম্পাদক সোবহান আহমদ, এমরান আহমদ, উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা আবু আহমেদ, উপজেলা বিএনপির সহ সভাপতি আব্দুর রুপ আবদুল, বিএনপি নেতা আবদুল জলিল জিলু, উপজেলা যুবদলের আহবায়ক ফজল আহমদ জনি, উপজেলা কৃষক দলের আহবায়ক মুক্তার আহমদ বকুল, উসমানপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হারুনুর রশীদ, দয়ামির ইউনিয়ন বিএনপির সভাপতি সুজন আলী, তাজপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস শহিদ, গোয়ালা বাজার ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মান্নান বক্স, বুরুঙ্গা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক লাহিন হোসেন মেম্বার, পশ্চিম পৈলেনপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক দুলু মিয়া, সাদীপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক এসএম মাসুদ, উমরপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল চৌধুরী, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রকিব আলী, মহিলা দলের সাবেক সভানেত্রী মুসলিমা আক্তার, উপজেলা শ্রমিকদলের সভাপতি সাহেব আলী, উপজেলা ছাত্রদলের আহবায়ক সুয়েব আহমদ।
এরআগে প্রতিটি ইউনিয়ন থেকে ব্যানার -ফেস্টুন সহকারে মিছিল নিয়ে বিশাল বিশাল মিছিল সভায় যোগ দেন। মুল মঞ্চের পাশে প্রবাসী নেতাদের জন্য পৃথক একটি মঞ্চ তৈরি করা হয়। শতাধিক প্রবাসী আর হাজার হাজার নেতাকর্মী সমর্থকদের ইলিয়াস ভাই, ইলিয়াস ভাই আর ধানের শীষ, ধানের শীষ স্লোগানে মুখর হয়ে উঠে পুরো এলাকা।

February 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
232425262728