নিজস্ব প্রতিবেদক:
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী বলেছেন, আগামী ১২ ফেব্রæয়ারি বিএনপি বিজয়ী হলে সুনামগঞ্জের হাওর অঞ্চলের মানুষের মুখে হাসি ফোটানো হবে। দীর্ঘদিন ধরে অবহেলিত এই অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে বিএনপি আন্তরিকভাবে কাজ করবে। হাওর এলাকার মানুষ যুগের পর যুগ অবহেলার শিকার। প্রাকৃতিক দুর্যোগ, কর্মসংস্থানের অভাব ও মৌলিক সুবিধা না পাওয়ায় এ অঞ্চলের মানুষ কষ্টে দিন কাটাচ্ছে। বিএনপি সব সময় গরিব-দুঃখী ও মেহনতি মানুষের কথা চিন্তা করে এবং তাদের অধিকার প্রতিষ্ঠায় লড়াই করে যাচ্ছে।
বৃহস্পতিবার বিকেলে সুনামগঞ্জ (তাহিরপুর, জামালগঞ্জ, ধর্মপাশা ও মধ্যনগর) ১ আসনে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বাংলাদেশের জনগণ বিএনপিকেই চায়। বিএনপি আজ জনগণের আস্থা, বিশ্বাস ও ভালোবাসার প্রতীক। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া দেশের সর্বস্তরের মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন।দেশ ও গণতন্ত্রের জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়া জীবনের অনেক কষ্ট ও ত্যাগ স্বীকার করেছেন। তার নেতৃত্বেই বিএনপি জনগণের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে অটল রয়েছে।
এ সময় তিনি আগামী নির্বাচনে বিএনপির পক্ষে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার জন্য দলীয় নেতাকর্মী ও সাধারণ জনগণের প্রতি আহ্বান জানান।
সভায় জামালগঞ্জ বিএনপির আহবায়ক আলহাজ্ব শফিকুর রহমানের সভাপতিত্বে জামালগঞ্জ বিএনপির ১ম যুগ্ম আহবায়ক মো: আব্দুল মানিক ও জামালগঞ্জ বিএনপির ২য় যুগ্ম আহবায়ক মো: আজিজুর রহমান আজিজের সঞ্চালনায় বক্তব্য রাখেন- সুনামগঞ্জ (তাহিরপুর, জামালগঞ্জ, ধর্মপাশা ও মধ্যনগর) ১ আসনের ধানের শীষের প্রার্থী কামরুজ্জামান কামরুল, সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এড. মো: আব্দুল হক।
সুনামগঞ্জ-১ (তাহিরপুর, জামালগঞ্জ, ধর্মপাশা ও মধ্যনগর) আসনের ধানের শীষের প্রার্থী কামরুজ্জামান কামরুল বলেন, ১২ তারিখে ওই এলাকার ভোটারদের সারা দিন ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। এ সময় তিনি বলেন, সবাই মিলে দেশ গড়ার প্রত্যয় নিয়ে এগিয়ে যেতে চাই এবং একটি সুন্দর ভবিষ্যৎ দেখার আশা রাখেন। আমরা এক সাথে থাকতে চাই, গড়তে চাই দেশ।
এসময় উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল মোতলিব খান, কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক আনিসুল হক, জমিয়ত উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাও. তাফাজ্জল হক আজিজ, তাহিরপুর উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সালমা নজির, যুক্তরাজ্য শাখা বিএনপির আইনজীবি ফোরামের সাধারণ সম্পাদক ব্যারিস্টার হামিদুল হক আফিন্দী লিটন, যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান প্রমুখ।