রাজনগরে সরব উপস্থিতি নারী ভোটারদের

সচিত্র সিলেট
প্রকাশিত ফেব্রুয়ারি ১২, ২০২৬
রাজনগরে সরব উপস্থিতি নারী ভোটারদের

রাজনগর প্রতিনিধি:

মৌলভীবাজার -৩ (সদর-রাজনগর) আসনের রাজনগরে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ভোট গ্রহণ চলছে। বিভিন্ন কেন্দ্র ঘুরে প্রচুর ভোটারের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। বিষেশকরে নারী চা শ্রমিক ভোটারদের উপস্থিতি লক্ষনীয়। রাজনগরে সকাল থেকেই শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে। মৌলভীবাজার -৩ (সদর রাজনগর) আসনে দুজন প্রার্থীর বাড়ি রাজনগর উপজেলায়। ১১ দলীয় জোটের প্রার্থী খেলাফত মজলিসের কেন্দ্রীয় নেতা মাওলানা আহমদ বিলাল উত্তরভাগ ইউনিয়নের রামপুর বালিকা প্রাথমিক বিদ্যালয় ও জামায়াতে ইসলামের প্রার্থী আব্দুল মান্নান দত্তগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়েছেন।

এবছর সকাল সাড়ে সাতটায় ভোটগ্রহণ শুরু হয়ে সাড়ে চারটায় শেষ হবে। সকাল সাড়ে ৭ টায় দক্ষিণ ঘরড়গাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা যায় লাইনে ভোটারদের উপস্থিতি। নারী ও পুরুষ উভয় লাইনে পঞ্চাশ ষাটজন করে দাঁড়িয়ে আছেন। সকাল সাড়ে আটটার দিকে রাজনগর পটিয়াস মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা যায় এ কি অবস্থা। নারী ভোটারদের দীর্ঘ সারি। দশটার দিকে রাজনগর পটিয়াস মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পাঁচশত ভোট কাস্ট হয়েছে। এ কেন্দ্রে মোট ভোট ৩৮৯৫।

সকাল ১১টার দিকে গিয়ে নন্দীউড়া সরকার প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দেখা যায় ধীর গতিতে চলছে ভোট কাস্টিং। ৩৪৭৪টি ভোটের মধ্যে সকাল ১১টা পর্যন্ত মাত্র ৪০০ ভোট পড়েছে।

দুপুর ১২ টা ৪৫ মিনিটে রাজনগর উপজেলার উত্তরভাগ ইউনিয়নের বিমলাচরণ বহুমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা যায় চা শ্রমিক নারী ভোটারদের দীর্ঘসারী। ভোটারদের চোখে মুখে ভোট দানের উৎসাহ দেখা যাচ্ছে। এ কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মোঃ লুৎফুর রহমান জানালেন, এ কেন্দ্রে মোট ভোট ৩৯৫১টি। সকালের দিকে নারী ভোটারদের উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে বাড়তে থাকে না রিপোর্টারের সংখ্যা। দুপুর একটা পর্যন্ত এ কেন্দ্রে ভোট পড়েছে ১০৮২টি।

মৌলভীবাজার ৩ আসনে মোট ভোটার সংখ্যা ৪৮৬২১২টি। এর মধ্যে পূরুষ ২৪৮১৩১ ও নারী ভোটার ২৩৮০৭৭ ও হিজরা ৪জন। এরমধ্যে রাজনগরে মোট ভোটার সংখ্যা ১ লক্ষ ৮৭ হাজার।

February 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
232425262728