হাদি হত্যার প্রতিবাদে শাবিপ্রবিতে বিক্ষোভ মিছিল

সচিত্র সিলেট
প্রকাশিত ডিসেম্বর ১৯, ২০২৫
হাদি হত্যার প্রতিবাদে শাবিপ্রবিতে বিক্ষোভ মিছিল

অনলাইন ডেস্ক:

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুর সংবাদে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের শাহপরান হল থেকে মিছিলটি শুরু হয়। পরে বিক্ষোভ মিছিলটি ক্যাম্পাসে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রধান ফটকে হয়ে সিলেট-সুনামগঞ্জ সড়কে যায়।

এ সময় শিক্ষার্থীরা ‘দিল্লি না হাদি, হাদি হাদি’, ভারতীয় আগ্রাসন, ভেঙে দাও, গুড়িয়ে দাও’, ‘হাদি ভাইয়ের রক্ত, বৃথা যেতে দেব না’, ‘এক হাদি লোকান্তরে, লক্ষ হাদি ঘরে ঘরে’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন।

বিক্ষোভ পরবর্তী সমাবেশে পলিটিক্যাল স্টাডিজ বিভাগের শিক্ষার্থী সাজ্জাদ হোসেন বলেন, হাদি ভাই হচ্ছে আমাদের বাংলাদেশের সার্বভৌমত্ত্বের প্রতিক। হাদি ভাই নিজের জীবন দিয়ে আমাদের বুঝিয়ে দিয়েছেন সার্বভৌমত্ত্বের প্রশ্নে, দেশের স্বার্থে আমরা সবাই এক। ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে কিভাবে লড়াই করে জীবন দিতে হয় আমাদের শিখিয়ে গেছেন।

অর্থনীতি বিভাগের শিক্ষার্থী রবিউল হোসেন বলেন, ‘ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে লড়াই করে আমাদের হাদি ভাই শহীদ হয়েছেন। আমরা আর কোনো হাদি ভাইকে হারাতে চাইনা। বাংলাদেশ থেকে ভারতীয় আগ্রাসন সমূলে উৎপাটিত করতে হবে।’

গত ১২ ডিসেম্বর গণসংযোগের জন্য রাজধানীর বিজয়নগর এলাকায় গেলে চলন্ত মোটরসাইকেল থেকে হাদিকে গুলি করা হয়। গুলিটি তার মাথায় লাগে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্রোপচারের পর ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

পরে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে নেয়া হয়।

February 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
232425262728